ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে ৩ জরুরি নির্দেশনা দিল শিক্ষা বোর্ড

অতিরিক্ত অর্থ আদায় বন্ধসহ কেন্দ্রগুলোকে মানতে হবে নতুন নির্দেশনা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৯:১২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৯:১২:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫১ বার পঠিত
এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে ৩ জরুরি নির্দেশনা দিল শিক্ষা বোর্ড ছবি সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য তিনটি জরুরি নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে।
 

মঙ্গলবার (৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করা হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষা শেষে নম্বর এন্ট্রির সময় অভ্যন্তরীণ ও বহিঃপরীক্ষক উভয়ের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এছাড়া যেসব কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম পর্যাপ্ত নেই, সেসব কেন্দ্রকে পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের ব্যবস্থা করতে হবে।
 

আরও বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষার নামে কোনো শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।