ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

মাইলস্টোনে নিহত শিক্ষিকা মাহেরীনের সমাধিতে শ্রদ্ধা জানালেন ডিসি

নীলফামারীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নিলেন প্রশাসনের কর্মকর্তারা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৮:১৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৮:১৪:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৩ বার পঠিত
মাইলস্টোনে নিহত শিক্ষিকা মাহেরীনের সমাধিতে শ্রদ্ধা জানালেন ডিসি ছবি সংগৃহীত

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ উপলক্ষে তার পৈতৃক বাড়িতে স্মরণসভা ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।
 

সোমবার (৩ আগস্ট) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামে মাহেরীন চৌধুরীর পৈতৃক বাড়িতে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিল শেষে জেলা প্রশাসক তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
 

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আলম, মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলালসহ পরিবারের সদস্য, স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

মাহেরীন চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালাতো ভাই মরহুম মহিতুর রহমান চৌধুরীর বড় মেয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো বোন।
 

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে মাহেরীন চৌধুরী গুরুতর দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একই রাতে তার মৃত্যু হয়। পরদিন নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী গ্রামে বাবা মহিতুর রহমান চৌধুরী ও মা সাবেরা চৌধুরীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
 

মাহেরীন চৌধুরী স্থানীয় বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী কমিটির সভাপতি ছিলেন। সমাজসেবা ও জনকল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।