ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার

পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতালের সুবর্ণজয়ন্তীতে শিশু ও প্রসূতি সেবা বিভাগের ভূয়সী প্রশংসা সমাজকল্যাণ মন্ত্রীর

ফিস্টুলা চিকিৎসা সেবা সারা দেশে সম্প্রসারণের আশ্বাসের মধ্য দিয়ে পালিত হলো ঐতিহ্যবাহী এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৮:২৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৮:২৯:০৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতালের সুবর্ণজয়ন্তীতে শিশু ও প্রসূতি সেবা বিভাগের ভূয়সী প্রশংসা সমাজকল্যাণ মন্ত্রীর ছবি: প্রতিনিধি

পার্বতীপুরের ঐতিহ্যবাহী বে-সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ল্যাম্ব হাসপাতালের ৫০-তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে নানা আয়োজনের মধ্যে দিয়ে । 


 আজ (৩১ অক্টোবর,২০২৬ খ্রি.) শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে হাসপাতালের সুবর্ণজয়ন্তী উৎসবের (১৯৭৬-২০২৬) শুভ সূচনা করা হয়। এরপরই থিমসং ল্যাম্ব সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- ল্যাম্ব হাসপাতালের নির্বাহী পরিচালক ডেভিড চন্দ্রণ, এ সময় হাসপাতালের বিগত ৫০ বছরের নানা অর্জনের সংক্ষিপ্ত সার তুলে ধরেন অনুষ্ঠানের উপস্থাপিকা স্টেসি সাহা।


অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তার বক্তব্যে ল্যাম্ব হাসপাতালের শিশু ও প্রসূতি সেবা বিভাগের- বিশেষ করে প্রসূতি মায়েদের ফিস্টুলা চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, চিকিৎসা সেবা ও ফিস্টুলা নিরাময় কর্মসূচি কেবল ল্যাম্ব হাসপাতালে সীমিত রেখে নয় বরং সারা দেশে সম্প্রসারণ ও জোরদার করার ক্ষেত্রে সেবা প্রদান কারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের জন্য সমাজকল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে তিনি অনুষ্ঠান স্থলে হাসপাতালের বিভিন্ন সেবা কর্মসূচির ১৮ টি ষ্টল পরিদর্শন করেন।


ল্যাম্ব হাসপাতালের বোর্ড চেয়ারম্যান ডাঃ ক্রিস্টিন লুইস প্রেঙ্গারের সভাপতিত্বে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয় এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মহা-পরিচালক ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, স্বাস্থ্য বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক বিকাশ কুমার দাস, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ জাহাঙ্গীর কবির ও পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম শাহ প্রমুখ।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মাহমুদুর রহমান, সাবেক জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন এবং ল্যাম্ব হাসপাতালের ব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা মাহতাব লিটনসহ হাসপাতালের প্রাক্তন পরিচালক, ডাক্তার-কর্মকর্তা, বিভিন্ন দাতা দেশ থেকে আগত প্রতিনিধিবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।