ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

চুয়াডাঙ্গায় পারিবারিক বিরোধে বুলডোজারে দ্বিতীয় স্ত্রীর বাড়ি ভাঙচুর

দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশে যাওয়ার পর উত্তেজনা, আইনি পদক্ষেপের কথা পুলিশের
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১২:১৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১২:১৬:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২১ বার পঠিত
চুয়াডাঙ্গায় পারিবারিক বিরোধে বুলডোজারে দ্বিতীয় স্ত্রীর বাড়ি ভাঙচুর সংগৃহীত ছবি
 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসীর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশে চলে যাওয়ার পর ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রীর স্বজনরা এ ভাঙচুর চালান। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 

রোববার ২ আগস্ট উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মৃত রমজান আলির ছেলে রফিউদ্দিন প্রথমে একই গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ছনিয়া খাতুনকে বিয়ে করেন। পরে দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থানকালে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। বিষয়টি একপর্যায়ে থানার সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং ছনিয়া খাতুন আলাদা বসবাস শুরু করেন।
 

এরপর দেশে ফিরে রফিউদ্দিন একই গ্রামের মুকুল হোসেনের মেয়ে রিমা খাতুনকে বিয়ে করেন। প্রায় এক বছর সংসার করার পর তিনি আবার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করে তাকে নিয়ে মালয়েশিয়ায় চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
 

এ ঘটনার পর রিমা খাতুনের স্বজনরা ক্ষুব্ধ হয়ে রোববার সকাল ১০টার দিকে বুলডোজার ব্যবহার করে রফিউদ্দিনের বাড়ি ভেঙে ফেলেন বলে অভিযোগ উঠেছে।
 

নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার বলেন, রিমা খাতুনের সঙ্গে অন্যায় হয়েছে বলে তার ব্যক্তিগত মত রয়েছে। তবে তিনি মনে করেন, ক্ষোভ থেকে বাড়িঘর ভাঙচুর না করে আইনের আশ্রয় নেওয়াই উচিত ছিল।
 

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাঈল বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।