ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী

ঘোড়ার গাড়িতে রাজকীয় আয়োজনে বিদায় পেলেন প্রধান শিক্ষক

২৯ বছরের শিক্ষকতা শেষে ব্যতিক্রমী সংবর্ধনায় আবেগঘন বিদায়
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৫৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৬ ০৯:৫৭:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৭ বার পঠিত
ঘোড়ার গাড়িতে রাজকীয় আয়োজনে বিদায় পেলেন প্রধান শিক্ষক ছবি: সংগৃহীত
নওগাঁর রাণীনগর উপজেলার দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রামানিক দীর্ঘ ২৯ বছর একই শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পর অবসরে গেছেন। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ঘোড়ার গাড়িতে করে তাকে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়।
 
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রাং এবং বিদ্যালয়ের সাবেক সহ সভাপতি আব্দুস সাত্তার।
 
এ ছাড়া বড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রায়হান, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
 
বক্তারা বলেন, দুলাল চন্দ্র প্রামানিক একজন দায়িত্বশীল ও আদর্শ শিক্ষক হিসেবে দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। পাশাপাশি সততা, শৃঙ্খলা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
 
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৭ সালে শিক্ষকতা শুরু করে একই প্রতিষ্ঠানে টানা ২৯ বছর দায়িত্ব পালন শেষে তিনি ৩০ জুলাই অবসরে যান। বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫টার দিকে ঘোড়ার গাড়িতে করে তাকে বাড়ির উদ্দেশ্যে বিদায় জানানো হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা হাত নেড়ে শুভেচ্ছা ও সম্মান জানান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।