ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘রাজনৈতিক সমাধান ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভঙ্গুরই থাকবে’ সিরিয়া সফরে ম্যাক্রোর হোটেলের পাশে শক্তিশালী বোমা বিস্ফোরণ, অক্ষত ফরাসি প্রেসিডেন্ট পুশইনের আশঙ্কা: সীমান্তে দিন-রাত ২৪ ঘণ্টা বিজিবির সর্বোচ্চ সতর্কতা ও কড়া টহল বারুইপুর হত্যাকাণ্ড: জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল মুসলিম কিশোরীকে, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য ২৪ ঘণ্টায় ৩৩০ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ডুবে গেছে, পাহাড়ধসের সতর্কতা পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছের পোনা নিধন, তদন্তে মৎস্য বিভাগ ওমান উপকূলে রহস্যময় হামলায় তেলবাহী জাহাজে আগুন তিন বিভাগে বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি পারমাণবিক সক্ষম নৌবাহিনী গড়ার পথে কিম, যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৩৪২ ১৬ জুলাই ‘শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত সরকারের মিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের পর পানির হাউসে ফেলে রাখার অভিযোগ, গ্রেপ্তার ৫০ বছর বয়সী আনোয়ার খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসরায়েল ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বানচালের চেষ্টা করছে: এরদোয়ান ৯ কোটি টাকার সড়ক ধস: পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা পেল শ্রীলঙ্কা কাগজে-কলমে 'মৃত' হয়ে দশ বছর ভোটাধিকার হারিয়ে ঘুরছেন ফরিদপুরের বাদশা, অবশেষে সংশোধন খামেনির শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র ধেয়ে আসছে তীব্র ‘এল নিনো’, জুলাই-সেপ্টেম্বরে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কতা

চিংড়িতে জেলি পুশ করে ওজন বাড়ানোর অভিযোগে আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৯:৫৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৯:৫৮:৩৮ অপরাহ্ন
চিংড়িতে জেলি পুশ করে ওজন বাড়ানোর অভিযোগে আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা ছবি সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চিংড়ি মাছের ওজন কৃত্রিমভাবে বাড়াতে জেলি পুশ করে বিক্রির অভিযোগে এক আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা প্রায় ৩২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ ধ্বংস করা হয়েছে।
 

বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার জগন্নাথকাঠি বন্দরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে উপজেলার মৈশানী এলাকার এক ক্রেতা জগন্নাথকাঠি বন্দরের একটি মাছের দোকান থেকে এক কেজি চিংড়ি মাছ কেনেন। বাড়িতে মাছ কাটার সময় তিনি মাছের শরীরের ভেতরে জেলি জাতীয় পদার্থ দেখতে পান। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে থানা পুলিশের সহযোগিতায় বাজারে অভিযান চালানো হয়।
 

অভিযানে জগন্নাথকাঠি বন্দরের মনীষা ফিশিং হাউজে চিংড়ি মাছে জেলি পুশ করে ওজন বাড়ানোর অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী প্রতিষ্ঠানটির আড়তদার উত্তম কুমার মণ্ডলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সেখান থেকে উদ্ধার হওয়া প্রায় ৩২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ ধ্বংস করা হয়।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জনস্বার্থে খাদ্যে ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিস্তা মহাপরিকল্পনা: ১১০ কিমি নদীশাসন ও ১৭০ বর্গকিলোমিটার ভূমি পুনরুদ্ধারের প্রস্তাব, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা: ১১০ কিমি নদীশাসন ও ১৭০ বর্গকিলোমিটার ভূমি পুনরুদ্ধারের প্রস্তাব, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী