ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কিন হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের, হরমুজে নিয়ন্ত্রণ ইস্যুতে উত্তেজনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:৪০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১১:৪০:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯১ বার পঠিত
মার্কিন হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের, হরমুজে নিয়ন্ত্রণ ইস্যুতে উত্তেজনা ছবি: সংগৃহীত

 

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছে, মার্কিন ‘আগ্রাসনের’ প্রতিক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
 

বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে তারা ‘সন্ত্রাসবাদী আচরণ’ হিসেবে বিবেচনা করছে এবং এর জবাব না দিয়ে ছাড় দেওয়া হবে না। একইসঙ্গে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ওয়াশিংটনের যে কোনো হস্তক্ষেপের প্রচেষ্টা ‘কোনো অবস্থাতেই’ গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়।
 

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচলকারী জাহাজ ও তেলবাহী ট্যাংকারের জন্য ইরান নির্ধারিত পথই নিরাপদ। তেহরানের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতি তাদের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করেছে।
 

এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক এলাকা ও কেশম দ্বীপের আশপাশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, সিরিকের একটি মৎস্য ও বাণিজ্যিক বন্দরে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
 

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, তারা ইরানের নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে সর্বশেষ দফায় অন্তত ৮০টি হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করা হয়েছে বলে জানানো হয়।

সেন্টকম আরও জানায়, হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়েছে, যাতে আন্তর্জাতিক বাণিজ্যপথে জাহাজে হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনা যায়।

মার্কিন পক্ষের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালী অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি এই অবস্থান মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।