ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি

মসজিদুল হারামে স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা, নির্ধারিত ৫ প্রবেশপথ

শিশুদের নিয়ে আসা মুসল্লি ও ওমরাহযাত্রীদের জন্য তিনটি নির্দিষ্ট স্থানে স্ট্রলার ব্যবহারের অনুমতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:৩০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:৩০:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১ বার পঠিত
মসজিদুল হারামে স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা, নির্ধারিত ৫ প্রবেশপথ ছবি—সংগৃহীত

পবিত্র মসজিদুল হারামে শিশুদের নিয়ে আসা মুসল্লি ও ওমরাহযাত্রীদের সুবিধার্থে বেবি স্ট্রলার ব্যবহারে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শিশুদের স্ট্রলার নিয়ে প্রবেশের জন্য পাঁচটি প্রবেশপথ এবং মসজিদের ভেতরে ব্যবহারের জন্য তিনটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে।


বুধবার (১৮ নভেম্বর) মসজিদুল হারাম ও মসজিদে নববির পরিচালনা ও সেবা কার্যক্রমবিষয়ক জেনারেল অথরিটি এক তথ্যচিত্রের মাধ্যমে এ নির্দেশনা প্রকাশ করে।


নির্দেশনা অনুযায়ী, শিশুদের স্ট্রলার নিয়ে মসজিদুল হারামে প্রবেশের জন্য নির্ধারিত পাঁচটি পথ হলো আজিয়াদ ব্রিজ, কিং ফাহাদ লিফট, আল-আরকাম লিফট, আল-আরকাম ব্রিজ প্রবেশপথ এবং তৃতীয় সৌদি সম্প্রসারণের সব প্রবেশপথ।

এ ছাড়া মসজিদের ভেতরে স্ট্রলার ব্যবহারের জন্য তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো প্রথম তলা, ছাদ এবং তৃতীয় সৌদি সম্প্রসারণ এলাকা।


কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের স্ট্রলার নিয়ে আসা পরিবারগুলোকে অবশ্যই নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করতে হবে। একই সঙ্গে মসজিদের ভেতরে কেবল অনুমোদিত তিনটি স্থানেই স্ট্রলার ব্যবহার করা যাবে।

নতুন নির্দেশনার ফলে শিশুদের নিয়ে মসজিদুল হারামে ইবাদত করতে আসা পরিবারগুলোর চলাচল আরও সুশৃঙ্খল হবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।