ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: শাহজালাল বিমানবন্দরে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০১:৪২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০১:৪৮:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৬ বার পঠিত
উড্ডয়নের পরপরই বিকল ইঞ্জিন: শাহজালাল বিমানবন্দরে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটের জরুরি অবতরণ ছবি: সংগৃহীত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।

রোববার (৫ জুলাই) দুপুর ১২ টার দিকে উড্ডয়নের পরপরই বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ার অ্যাস্ট্রার চট্টগ্রামগামী ফ্লাইটটি উড্ডয়নের মাত্র দুই থেকে তিন মিনিটের মাথায় একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় পাইলট তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। এরপর উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। বিমানে থাকা ৭০ জন যাত্রীর সবাই নিরাপদে আছেন

এয়ার অ্যাস্ট্রার সহকারী মহাব্যবস্থাপক এ. এফ. এম. রুবায়াত-উল-জান্নাত বলেন, উড্ডয়নের পরপরই উড়োজাহাজটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল। তাই এটি চট্টগ্রামে না গিয়ে ঢাকায় ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। পরবর্তীতে আমরা অন্য একটি উড়োজাহাজে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।