ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ০৮:৫০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ০৮:৫০:৫৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস ছবি সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে উপজেলার নলুয়াবাগী এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই কৃষক উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের সময় মাঠে থাকা মো. নিজাম প্যাদার তিনটি এবং মো. রাহুল মৃধার একটি গরু ঘটনাস্থলেই মারা যায়। আকস্মিক এ ঘটনায় তাদের গবাদিপশুর বড় ধরনের ক্ষতি হয়েছে।
 

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মারা যাওয়া গরুগুলোই ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। হঠাৎ এমন ক্ষতিতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছেন।
 

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে সরকারি সহায়তা প্রয়োজন, যাতে তারা দ্রুত ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।
 

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তার জন্য আবেদন করলে প্রচলিত বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।