ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে

পাটগ্রাম সীমান্তে মানসিক ভারসাম্যহীন যুবককে বিএসএফের পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০১:১৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০১:১৬:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
পাটগ্রাম সীমান্তে মানসিক ভারসাম্যহীন যুবককে বিএসএফের পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ ছবি: সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও মানসিক ভারসাম্যহীন এক যুবককে পুশ ইনের (ঠেলে পাঠানো) চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেলে ও রাতে দুই দফায় উপজেলার পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল নয়াবাড়ী সীমান্তে এই ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও বিজিবি জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮১৮ নম্বর প্রধান পিলারের ৫ নম্বর উপপিলারের একদিকে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল নয়াবাড়ী সীমান্ত এলাকা। অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার আন্দারবাড়ী সীমান্ত এলাকা। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ভারতের ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের বাগডোকড়া কোম্পানির টহল দলের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট খুলে এক যুবককে (২৫) জোর করে বাংলাদেশের দিকে ঠেলে পাঠান।

ওই সীমান্ত এলাকার স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম সদর ক্যাম্পের কমান্ডারকে জানায় এবং ওই যুবককে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এ সময় ওই যুবক সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।

খবর পেয়ে ক্যাম্পের টহল দলের সদস্যরা সীমান্তে গিয়ে বিএসএফের পুশ ইনের চেষ্টার ঘটনা নিশ্চিত হন।

২৫ বছর বয়সী ওই যুবকের আচরণ ও কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধরে নেওয়া হয়। পরে বিজিবি সদস্যরা তাঁকে কাঁটাতারের বেড়ার কাছে ফিরিয়ে দিয়ে স্থানীয় লোকজনসহ সীমান্তে অবস্থান নেন। একই দিন সন্ধ্যার দিকে বিএসএফ আবারও তাঁকে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় লোকজন তা প্রতিহত করে।

এবার মানসিক ভারসাম্যহীন যুবককে পুশ ইনের চেষ্টা বিএসএফেরএবার মানসিক ভারসাম্যহীন যুবককে পুশ ইনের চেষ্টা বিএসএফের
এই ঘটনায় ওই পিলারের কাছে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করে। এতে ৫১ বিজিবি ব্যাটালিয়নের কুচলিবাড়ী কোম্পানির কমান্ডার সুবেদার খাদেমুল ইসলাম ছয় সদস্যের প্রতিনিধিদল এবং ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের বাগডোকড়া কোম্পানির কমান্ড্যান্ট সুকুমার বিশ্বাস ছয় সদস্যের প্রতিনিধিদল নিয়ে অংশ নেন। বৈঠকে ইতিবাচক কোনো সমাধান না হওয়ায় মানসিক ভারসাম্যহীন যুবককে কোনো পক্ষই নিতে রাজি হয়নি।

সর্বশেষ ওই যুবক ভারতের ১০০ গজ অভ্যন্তর শূন্যরেখায় অবস্থান করছেন। ঘটনাস্থলের উভয় সীমান্তে বিজিবি-বিএসএফ সতর্ক অবস্থানে রয়েছে।

এ ব্যাপারে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজিউর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে পাটগ্রাম ও কুচলিবাড়ী বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, মানসিক ভারসাম্যহীন যুবককে ঠেলে পাঠানোর ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ওই যুবককে ফেরত নিতে বিএসএফকে বলা হয়েছে।

এর আগে গত ৬ জুন লালমনিরহাটের পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকা দিয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।