ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের

ওমান উপকূলে রহস্যময় হামলায় তেলবাহী জাহাজে আগুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৭-২০২৬ ১০:৩৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১০:৩৪:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
ওমান উপকূলে রহস্যময় হামলায় তেলবাহী জাহাজে আগুন ছবি: সংগৃহীত
ওমানের উপকূলসংলগ্ন সমুদ্রে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সমুদ্র বাণিজ্য তদারকি সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস।
 
সংস্থাটির তথ্য অনুযায়ী, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় আট নটিক্যাল মাইল পূর্বে রহস্যময় এ হামলার ঘটনাটি ঘটে। দক্ষিণমুখী যাত্রার সময় ট্যাংকারটির বাম পাশে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানলে জাহাজটিতে আগুন ধরে যায়।
 
ঘটনার কারণ ও প্রকৃতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ওই সমুদ্রপথে চলাচলকারী সব জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে দ্রুত তা জানাতেও পরামর্শ দিয়েছে সংস্থাটি।
 
সংস্থাটি আরও জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।