ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ, ৩০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০২:৩০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০২:৩০:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৬ বার পঠিত
বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ, ৩০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট সংগৃহীত ছবি
 

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ৩০ দিনের মধ্যে বার কাউন্সিলের নির্বাচন আয়োজনের নির্দেশনা এবং নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।
 

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
 

এর আগে মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য এক বছরের মেয়াদে ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ৪-এর ক্লজ (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
 

পদাধিকারবলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এই অ্যাডহক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে বিএনপিপন্থি হিসেবে পরিচিত একাধিক জ্যেষ্ঠ আইনজীবীর পাশাপাশি জামায়াতপন্থি দুই আইনজীবী এবং এনসিপির একজন আইনজীবীকেও সদস্য করা হয়েছে।
 

রিট আবেদনকারী দাবি করেছেন, নির্বাচিত বার কাউন্সিলের পরিবর্তে দীর্ঘমেয়াদি অ্যাডহক কমিটি গঠন আইনগতভাবে প্রশ্নের জন্ম দেয়। তাই দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে বার কাউন্সিলের দায়িত্ব হস্তান্তরের নির্দেশনা প্রয়োজন।
 

রিটের ওপর হাইকোর্টে শুনানির পর আদালত এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দিতে পারেন। তবে এ বিষয়ে আদালতের কোনো সিদ্ধান্ত এখনো আসেনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।