চবি ক্যাম্পাসে অননুমোদিত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে প্রক্টর দপ্তরের জরুরি বিজ্ঞপ্তি জারি।
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৬:৫৬:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৬:৫৭:০০ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩০ বার পঠিত
ছবি : প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে সব ধরনের অননুমোদিত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামীকাল রোববার (১৫ নভেম্বর ২০২৬) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ কামরুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রক্টর কার্যালয় থেকে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আগামী ১৫-১১-২০২৬ খ্রি. তারিখ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার অননুমোদিত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।"
ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার্থে গৃহীত এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।