ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে?

মিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের পর পানির হাউসে ফেলে রাখার অভিযোগ, গ্রেপ্তার ৫০ বছর বয়সী আনোয়ার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৩:২৮:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৩:২৮:৪৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
মিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের পর পানির হাউসে ফেলে রাখার অভিযোগ, গ্রেপ্তার ৫০ বছর বয়সী আনোয়ার মিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের পর পানির হাউসে ফেলে রাখার অভিযোগ, গ্রেপ্তার ৫০ বছর বয়সী আনোয়ার
রাজধানীর মিরপুর এলাকায় (১৪) বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম আনোয়ার হোসেন সাঈদ (৫০)।

এজাহার ও পল্লবী থানার বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অভিযুক্ত আনোয়ার ভুক্তভোগীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। শুক্রবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে রাজধানীর পল্লবীর থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় বাথরুম থেকে ফেরার সময় আনোয়ার হোসেন সাঈদ ভুক্তভোগীকে মুখ চেপে ধরে নিজের ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে ভুক্তভোগীকে মারধর করা হয়। এ সময় ওই কিশোরী অচেতন হয়ে পড়ে। এ অবস্থায় তাকে ধর্ষণ করে নিচতলায় পানির হাউসে ফেলে রেখে যান।

পরবর্তীকালে ভোরের দিকে স্থানীয় একজন অজু করতে গিয়ে পানির হাউসে কিশোরীকে অচেতন ও বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, স্থানীয় জনগণ ঘটনার খবর পেয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে আটক করে। খবর পেয়ে পল্লবী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত রাতে মিরপুর ১০ নম্বর সেকশন এলাকার একটি বাসায় কিশোরী ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় কিশোরীর ভাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আসামি আনোয়ার হোসেন সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (রোববার) তাঁকে আদালতে পাঠানো হবে। ওই কিশোরী বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।