ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

৯ কোটি টাকার সড়ক ধস: পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১১:০২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০৩:৪৬:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
৯ কোটি টাকার সড়ক ধস: পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক নির্মাণ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই ধসে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, মাটির দুর্বলতা এবং বালু-মাটির সংমিশ্রণে সৃষ্ট ফাঁপা (ভ্যাকুয়াম) অবস্থার কারণেই সড়কের একটি অংশ ধসে গেছে। দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের আশ্বাসও দেন তিনি।
 
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া এলাকায় শ্রীপুর-দমদমা-গাজীপুর সড়কের ধসে পড়া অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
 
তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন। তিনি জানান, একটি কবরস্থান সংরক্ষণের বিষয়টি বিবেচনায় নিয়ে সড়কটি নদীর পাশ ঘেঁষে নির্মাণ করা হয়েছিল। তবে ওই অংশের মাটি দুর্বল হওয়ায় সড়ক ধসে গেছে। এছাড়া ধান শুকানোর মৌসুমে ভারী যানবাহন নদীর পাশ ঘেঁষে চলাচল করায় ক্ষতির মাত্রা বেড়েছে।
 
প্রতিমন্ত্রী আরও বলেন, দুই বছর আগে সড়কের নির্মাণকাজ শেষ হলেও ঠিকাদারের জামানতের অর্থ এখনো ফেরত দেওয়া হয়নি। নির্মাণে কোনো ত্রুটি ছিল কি না, তা নোটিশের মাধ্যমে যাচাই করা হচ্ছে। জনদুর্ভোগ কমাতে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত স্থায়ী ও টেকসইভাবে সংস্কার করা হবে।
 
তিনি জানান, নদীর পাশ দিয়ে সড়কটির মোট দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৯০০ মিটার। এর মধ্যে মাত্র ৮৩ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকি অংশে কোনো সমস্যা নেই। ক্ষতিগ্রস্ত অংশে নতুন করে সয়েল টেস্টে নিচের মাটির দুর্বলতা ধরা পড়েছে। এ কারণে নতুন নকশায় বড় ধরনের পাইলিংয়ের মাধ্যমে ৮৩ মিটার অংশ পুনর্নির্মাণ করা হবে।
 
অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের সংবাদ সরকারের নজরে আসতে এবং দ্রুত ব্যবস্থা নিতে সহায়তা করে।
 
পরিদর্শনের সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, এলজিইডির ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক বাবুল আখতার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঁইয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।