ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বর মামলায় কারাগারে রেখে ভার্চ্যুয়ালি হবে জিয়াউল আহসানের বিচার নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ২৩ নেতা গোয়েন্দা নজরদারিতে বড়বাড়ী কলার হাটে সপ্তাহে কোটি টাকার বেচাকেনা ৩ হাজার কোটি টাকার সুকুক নিলাম ১ ডিসেম্বর কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ ফরেনসিক নিরীক্ষায় আওয়ামী আমলে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানোর প্রমাণ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের আদেশ বহাল পর্যায়ক্রমে দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ভাতা পাবেন: প্রতিমন্ত্রী ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: শোক র‍্যালি চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার

সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ

প্রকল্পে ব্যয় ১ হাজার ৮৮৮ কোটি টাকা, ২০২৮ সালের জুনে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৪:৫২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৪:৫২:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছবি সংগৃহিত

ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি)। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নেওয়া প্রকল্পটি ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা।

সোমবার (১৬ নভেম্বর) প্রকল্পসংক্রান্ত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ঢাকা রিজিওনাল হাবের রিজিওনাল হাব ম্যানেজার আলী এম. খান, আইএসডিবিএর অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু, ইজিবি পিএলসির চেয়ারম্যান কে এম আলী রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ইজিবির ব্যবস্থাপনা পরিচালক একেএম মনজুর কাদিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও ইজিবি পিএলসির নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও আইএসডিবিএর মধ্যে প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

প্রকল্পটি চালু হলে ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে। সরকারের ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনেও এটি ভূমিকা রাখবে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সহায়ক হবে।

প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সোলার পিভি মডিউল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভি পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। প্রকল্পের পরামর্শক ও ইপিসি ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডরমিটরি নির্মাণকাজ চলছে।

এ প্রকল্পে এগ্রোভোল্টাইক পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে একই জমিতে সৌর বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষিকাজ ও পশুপালন করা যাবে। এ ছাড়া স্থানীয় প্রায় ১ হাজার বেকার যুবক ও নারীর দক্ষতা উন্নয়নে কম্পিউটার, মোবাইল ফোন মেরামত ও সেলাই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কম্পিউটার ল্যাব স্থাপন এবং আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোনাগাজীকে বৃহৎ সৌর বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে পার্শ্ববর্তী এলাকায় ১৩০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ৩৮৬ একর ভূমি অধিগ্রহণ প্রকল্প গত ২৯ সেপ্টেম্বর একনেকের অনুমোদন পেয়েছে। এ ছাড়া মুছাপুরে ১৫০ মেগাওয়াটের ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সোনাগাজীতে প্রায় ৬০০ মেগাওয়াট ক্ষমতার বৃহৎ সৌর বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গড়ে উঠতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।