ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দিতে পারেন ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১২:১১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১২:১১:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দিতে পারেন ট্রাম্প ছবি: সংগৃহীত
ন্যাটো সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এই বৈঠকের শুরুতেই ট্রাম্প জানান, তিনি তুরস্কের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেবেন। একইসঙ্গে আঙ্কারার কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়েও সিদ্ধান্ত নেবেন তিনি।
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা এই নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের বিশেষ আইন ‘কাটসা’ (CAATSA)-এর অধীনে তুরস্কের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
 
উল্লেখ্য, ২০২০ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল তুরস্ক। এর জেরেই ওয়াশিংটন তাদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করে। শুধু তাই নয়, এফ-৩৫ যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকেও আঙ্কারাকে বাদ দেওয়া হয়। তুরস্ক তখন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অন্যায় ও বেআইনি’ বলে দাবি করেছিল।
 
মঙ্গলবার সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, আঙ্কারা সফরে গিয়ে এফ-৩৫ বিক্রির পক্ষে সমর্থন জানাতে পারেন ট্রাম্প। তবে এক্ষেত্রে আইনি এবং মার্কিন কংগ্রেসের কিছু বাধা এখনো রয়ে গেছে।
 
এফ-৩৫ বিক্রির বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’ এছাড়া এরদোয়ানের সাথে বাণিজ্য নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।