ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে রেকর্ড তাপপ্রবাহে মৃত্যুর মিছিল: প্রাণ হারালেন ৭ হাজারের বেশি ট্রাম্পের জবাবে ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দাবি ইরানের জ্বালানি তেলের মজুত ৬ মাসে উন্নীত করার সুদূরপ্রসারী পরিকল্পনা সরকারের ৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ বায়তুল মোকাররমে এসি স্থাপনের নামে মূল আর্চ ভাঙার অভিযোগ ব্যাটারিচালিত রিকশায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান জ্বালানি সংকট কাটাতে সরাসরি ক্রয়ে ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, ফের গ্যাস সরবরাহে সংকট উচ্চস্বরে গান বাজানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসা ছাত্র সংঘর্ষ আরব আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত: ইসরায়েল ভূমধ্যসাগরে ৯ দিন ভাসল নৌকা: অনাহারে ১১ বাংলাদেশির মৃত্যু বিএনপি সরকারের ৬ মাস: অর্থনৈতিক অবস্থা চাপে সরকারের ১৮০ দিন পূর্তি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ মতবিনিময় সভা ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব ইরানের সেনাপ্রধানের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের ধাক্কা: বড় ধরনের ক্ষতি নেই জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ বেড়ে ২৪৪৩ মিলিয়ন ঘনফুটে ট্রাম্প প্রতিরোধ গোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছেন, দাবি গালিবাফের অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়, জানাল বাংলাদেশ

পারমাণবিক সক্ষম নৌবাহিনী গড়ার পথে কিম, যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র পরীক্ষা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:৩৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:৩৭:০২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
পারমাণবিক সক্ষম নৌবাহিনী গড়ার পথে কিম, যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছবি: সংগৃহীত
নৌবাহিনীকে আরও শক্তিশালী ও পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কর্মসূচিতে নতুন অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। পাঁচ হাজার টনের যুদ্ধজাহাজ ‘ক্যাং কন’ থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন আধুনিক অস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ তিনি নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেছেন। রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
 
বলা হয়েছে, গত ৩ জুলাই উপকূলীয় এলাকায় অবস্থান করে কিম জং উন যুদ্ধজাহাজটির সক্ষমতা যাচাইয়ের বিভিন্ন পরীক্ষা তদারকি করেন। এ সময় কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ, জাহাজের প্রধান ও স্বয়ংক্রিয় কামানের নিখুঁত গোলাবর্ষণ, বৈদ্যুতিক যুদ্ধব্যবস্থার কার্যকারিতা এবং লক্ষ্যবস্তু শনাক্তকরণ ব্যবস্থার দক্ষতা মূল্যায়ন করা হয়।
 
পরীক্ষা শেষে কিম জং উন সন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী দুই মাসের মধ্যে সব ধরনের পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে যুদ্ধজাহাজটিকে সরাসরি দায়িত্ব পালনের জন্য নৌবাহিনীতে মোতায়েনের নির্দেশ দেন।
 
‘ক্যাং কন’ যুদ্ধজাহাজটি প্রথম ২০২৫ সালের মে মাসে উন্মোচনের চেষ্টা করা হয়। তবে উত্তর কোরিয়ার চংজিন বন্দরে উদ্বোধনের সময় কারিগরি ত্রুটির কারণে জাহাজটি আংশিক উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন কিম জং উন।
 
পরে কঠোর গোপনীয়তার মধ্যে দীর্ঘদিন মেরামতের পর চলতি বছরের জুনে যুদ্ধজাহাজটি আবার পানিতে নামানো হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি নৌবাহিনীর আধুনিকায়নেও এখন বিশেষ গুরুত্ব দিচ্ছেন কিম জং উন। এর আগে জুন মাসের শেষ দিকে উত্তর কোরিয়া তাদের প্রথম পাঁচ হাজার টনের যুদ্ধজাহাজ ‘চোয়ে হিয়ন’ নৌবাহিনীতে যুক্ত করে। সে সময় কিম ঘোষণা দেন, দেশটির নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা সফলভাবে এগিয়ে যাচ্ছে।
 
এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিশেষজ্ঞের ধারণা, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার ফলেই এ ধরনের আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ সম্ভব হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।