ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনের আশঙ্কা: সীমান্তে দিন-রাত ২৪ ঘণ্টা বিজিবির সর্বোচ্চ সতর্কতা ও কড়া টহল বারুইপুর হত্যাকাণ্ড: জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল মুসলিম কিশোরীকে, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য ২৪ ঘণ্টায় ৩৩০ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ডুবে গেছে, পাহাড়ধসের সতর্কতা পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছের পোনা নিধন, তদন্তে মৎস্য বিভাগ ওমান উপকূলে রহস্যময় হামলায় তেলবাহী জাহাজে আগুন তিন বিভাগে বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি পারমাণবিক সক্ষম নৌবাহিনী গড়ার পথে কিম, যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৩৪২ ১৬ জুলাই ‘শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত সরকারের মিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের পর পানির হাউসে ফেলে রাখার অভিযোগ, গ্রেপ্তার ৫০ বছর বয়সী আনোয়ার খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসরায়েল ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বানচালের চেষ্টা করছে: এরদোয়ান ৯ কোটি টাকার সড়ক ধস: পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা পেল শ্রীলঙ্কা কাগজে-কলমে 'মৃত' হয়ে দশ বছর ভোটাধিকার হারিয়ে ঘুরছেন ফরিদপুরের বাদশা, অবশেষে সংশোধন খামেনির শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র ধেয়ে আসছে তীব্র ‘এল নিনো’, জুলাই-সেপ্টেম্বরে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কতা ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় আগস্ট পর্যন্ত বন্যার শঙ্কা, উপকূলে আকস্মিক প্লাবনের আভাস সুখরঞ্জন বালি গুমের ঘটনা: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

বারুইপুর হত্যাকাণ্ড: জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল মুসলিম কিশোরীকে, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০২:০০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০২:০০:১৮ পূর্বাহ্ন
বারুইপুর হত্যাকাণ্ড: জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল মুসলিম কিশোরীকে, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য ছবি: সংগৃহীত
খুন করে নয়, জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল কলকাতার দক্ষিণ শহরতলির বারুইপুরের মুসলিম কিশোরীকে। সোমবার ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট এসেছে, তা থেকে এমনটাই ধারণা পুলিশের।

ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, কিশোরীর ফুসফুসে কাদা পানি পাওয়া গেছে। খুন করার পর লাশ পানিতে ফেলা হলে যেটা হওয়ার কথা নয়। ডুবে মৃত্যু হলেই ফুসফুসে পানি পাওয়া যায়। ফলে কিশোরীকে যখন পানিতে ফেলা হয়, তখনও সে বেঁচে ছিল বলেই পুলিশের অনুমান। তবে তার আগে ধর্ষণের শিকার হয়েছিল সে।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, কিশোরীর যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ক্ষত রয়েছে মাথাতেও, যা ভারী কিছু দিয়ে আঘাত করার কারণে বা শক্ত কোনো জায়গায় ঠুকে দেওয়ার কারণে হতে পারে। এই আঘাত থেকে প্রচুর পরিমাণ রক্তপাত হয়েছিল বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ এবং পানিতে ডুবে শ্বাসরোধ—মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে এই দুটি বিষয়ের উল্লেখ করেছেন ময়নাতদন্তকারী চিকিৎসকেরা। শনিবার গভীর রাতে ওই কিশোরীর মৃত্যু হয় বলে চিকিৎসকদের ধারণা।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, সিসিটিভি ফুটেজ এবং গ্রেপ্তার ব্যক্তিদের বয়ান মিলিয়ে তদন্তকারীরা গোটা ঘটনা পুনর্নির্মাণের চেষ্টা করছেন। এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে, তাতে ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলে সন্দেহ জোরালো হচ্ছে তাঁদের।

পুলিশের হাতে যে সিসিক্যামেরা ফুটেজ হাতে এসেছে, তাতে শনিবার বিকেল ৪টা ৪১ মিনিটে সূর্যপুর বাজারের মূল রাস্তা দিয়ে ওই কিশোরীকে হেঁটে যেতে দেখা যাচ্ছে। তার কয়েক কদম পিছনে লাল টি শার্ট পরে যাচ্ছেন এক যুবক। এই ফুটেজ দেখেই ওই যুবককে প্রভাস মণ্ডল বলে চিহ্নিত করেন স্থানীয়রা। এরপর রোববার সকাল সাতটা নাগাদ প্রায় এক কিলোমিটার দূরের একটি পুকুর থেকে কিশোরীর লাশ উদ্ধার হয়।

প্রভাস এলাকায় মাদকাসক্ত বেকার যুবক হিসেবেই পরিচিত। তাঁকে জেরা করে এই ঘটনায় যুক্ত বাকিদের নাম জানতে পারে পুলিশ। তবে জেরায় প্রভাস যা বলেছেন, তাতেও অসঙ্গতি বিস্তর। প্রথমে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছিলেন। পরে পুলিশকে জানান, চার জন তাঁর কাছ থেকে ওই কিশোরীকে নিয়ে চলে যান। এঁদের মধ্যে একমাত্র আনন্দ সর্দারকেই তিনি চেনেন। আনন্দ কিশোরীকে অপহরণ করে তার বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়ার পরিকল্পনা করেছিলেন বলেও দাবি করেন প্রভাস।

প্রভাস এখনও পর্যন্ত বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলেই তদন্তকারীদের ধারণা। প্রভাস জেরায় দাবি করেছেন, আনন্দই শ্বাসরোধ করে ওই কিশোরীকে খুন করেছেন। প্রশ্ন হলো, প্রভাস যদি ঘটনাস্থলে না-ই থেকে থাকেন, তা হলে কে, কীভাবে খুন করেছে, সেটা তিনি জানলেন কী করে? একই সঙ্গে কোথায় লাশ ফেলা হয়েছে, সেটাও বা তিনি কী করে জানলেন?

শুধু প্রভাস নয়, গ্রেপ্তার বাকিদের বয়ানেও একই রকম অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এখনও পর্যন্ত পাওয়া তথ্য মিলিয়ে পুলিশের অনুমান, অভিযুক্তরা ঘটনার সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। যৌন নির্যাতনের পর কিশোরীকে খুন কেন করা হলো, তা নিয়ে দুটি সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

এক, নির্যাতিতা এবং অভিযুক্তরা সকলেই একই এলাকার বাসিন্দা। ফলে ওই কিশোরী হয়তো অভিযুক্তদের হয়তো চিনতে পেরেছিল। তাই প্রমাণ লোপাট করতে খুন করা হয়।

দ্বিতীয় সম্ভাবনা হল, শনিবার রাত আটটা থেকে নির্যাতিতার খোঁজ শুরু হয়ে যায়। সেই খবর অভিযুক্তদেরও কানে যায়। ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থেকেই খুন করার জন্য তার মাথায় আঘাত করা হয়। পরে সুযোগ বুঝে লাশ ফেলে দেওয়া হয় পুকুরে। তদন্তকারীদের ধারণা, মাথার আঘাত গুরুতর হলেও পুকুরে ফেলার সময়েও বেঁচে ছিল ওই কিশোরী। অজ্ঞান হয়ে পড়েছিল। সেই অবস্থাতেই তাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়। নির্যাতিতার এক প্রতিবেশীর বক্তব্য, ‘তার দিয়ে বাঁধা বস্তাটা ছেঁড়া ছিল। নিশ্চয়ই বের হওয়ার একটা শেষ চেষ্টা করেছিল মেয়েটা।’ ক্রীড়াসংবাদ

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের সদস্যরা। তারা বলেছেন, শুভেন্দু অধিকারী সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমদের ক্রমশ দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে ট্রিট করছে সরকার। হিন্দু যুবকরা মুসলিম নাবালিকাকে গণধর্ষণের পর খুন করে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় বিচার চাইতে সংঘবদ্ধ হলে উল্টো মুসলিমদের আটকাচ্ছে পুলিশ। অনেক মুসলিম বলেছেন, ‘আমরা কি ন্যায়বিচারের দাবিও জানাতে পারব না?’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘সংসদে খুল্লাম খুল্লা ফোন ইউজ করছেন!’ এমপিদের কড়া হুঁশিয়ারি দিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

‘সংসদে খুল্লাম খুল্লা ফোন ইউজ করছেন!’ এমপিদের কড়া হুঁশিয়ারি দিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ