ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, হাসপাতালে ভর্তি ১২ রোগী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৯:৫৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৯:৫৫:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, হাসপাতালে ভর্তি ১২ রোগী ছবি সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৫৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাসেবা নিয়েছেন এবং বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন ভর্তি রয়েছেন।
 

স্বাস্থ্য বিভাগ বলছে, সাম্প্রতিক সময়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উদ্যোগও অব্যাহত রয়েছে।
 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় এডিস মশার প্রজনন বেড়েছে। পাশাপাশি নওয়াপাড়া পৌর এলাকায় নিয়মিত মশকনিধন কার্যক্রম না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। নওয়াপাড়া পৌর এলাকা, প্রেমবাগ, সিদ্ধিপাশা, শ্রীধরপুর, চলিশিয়া ও সুন্দলীসহ আশপাশের এলাকাগুলোতে ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে।
 

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজীব বলেন, জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা, চোখের পেছনে ব্যথা কিংবা রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তিনি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যথানাশক ওষুধ সেবন না করারও পরামর্শ দেন।
 

স্থানীয়দের দাবি, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত ফগিং, ড্রেন ও জলাবদ্ধ স্থান পরিষ্কার এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সংক্রমণ আরও বাড়তে পারে।
 

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া এবং জ্বর দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।