ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘রাজনৈতিক সমাধান ছাড়া যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভঙ্গুরই থাকবে’ সিরিয়া সফরে ম্যাক্রোর হোটেলের পাশে শক্তিশালী বোমা বিস্ফোরণ, অক্ষত ফরাসি প্রেসিডেন্ট পুশইনের আশঙ্কা: সীমান্তে দিন-রাত ২৪ ঘণ্টা বিজিবির সর্বোচ্চ সতর্কতা ও কড়া টহল বারুইপুর হত্যাকাণ্ড: জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল মুসলিম কিশোরীকে, ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য ২৪ ঘণ্টায় ৩৩০ মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ডুবে গেছে, পাহাড়ধসের সতর্কতা পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছের পোনা নিধন, তদন্তে মৎস্য বিভাগ ওমান উপকূলে রহস্যময় হামলায় তেলবাহী জাহাজে আগুন তিন বিভাগে বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি পারমাণবিক সক্ষম নৌবাহিনী গড়ার পথে কিম, যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৩৪২ ১৬ জুলাই ‘শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত সরকারের মিরপুরে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের পর পানির হাউসে ফেলে রাখার অভিযোগ, গ্রেপ্তার ৫০ বছর বয়সী আনোয়ার খামেনির প্রভাব প্রজন্ম থেকে প্রজন্ম মনে রাখবে: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসরায়েল ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বানচালের চেষ্টা করছে: এরদোয়ান ৯ কোটি টাকার সড়ক ধস: পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা পেল শ্রীলঙ্কা কাগজে-কলমে 'মৃত' হয়ে দশ বছর ভোটাধিকার হারিয়ে ঘুরছেন ফরিদপুরের বাদশা, অবশেষে সংশোধন খামেনির শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র ধেয়ে আসছে তীব্র ‘এল নিনো’, জুলাই-সেপ্টেম্বরে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কতা

৫ ক্রু নিয়ে পাকিস্তানে কার্গো প্লেন নিখোঁজ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১২:১৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১২:১৬:২৭ অপরাহ্ন
৫ ক্রু নিয়ে পাকিস্তানে কার্গো প্লেন নিখোঁজ ছবি: সংগৃহীত
পাকিস্তানে পাঁচজন ক্রুসহ একটি কার্গো প্লেন নিখোঁজ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচিতে আসছিল বোয়িং ৭৩৭ প্লেনটি।
 
মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটের দিকে দেশটির দক্ষিণ প্রান্তের শহর করাচির উপকূলের কাছে প্লেনটির নেভিগেশন সিস্টেমে ত্রুটি দেখা দেয়। এরপর প্লেনটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
 
বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, করাচি ভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কোম্পানি কে২ এয়ারওয়েজ প্লেনটি পরিচালনা করতো।
 
বুধবার কে২ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায়, প্লেনে থাকা পাঁচ ক্রুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তারা পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষসহ অন্যান্য সরকারি সংস্থাকে পূর্ণ সহযোগিতা করছে।
 
এদিকে, ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪ এর প্রাথমিক তথ্য অনুযায়ী, প্লেনটি নিখোঁজ হওয়ার আগে এর উচ্চতায় আকস্মিক বড় ধরনের ওঠানামা দেখা যায়। এরপর এটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে।
 
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ বিমানটির সন্ধানে নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা যৌথভাবে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চালাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিস্তা মহাপরিকল্পনা: ১১০ কিমি নদীশাসন ও ১৭০ বর্গকিলোমিটার ভূমি পুনরুদ্ধারের প্রস্তাব, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা: ১১০ কিমি নদীশাসন ও ১৭০ বর্গকিলোমিটার ভূমি পুনরুদ্ধারের প্রস্তাব, সংসদে জানালেন পানিসম্পদমন্ত্রী