ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা পেল শ্রীলঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১১:৫০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১১:৫০:৪২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
অর্থনৈতিক সংকট কাটিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা পেল শ্রীলঙ্কা ছবি: সংগৃহীত
তিন বছর আগের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশটিকে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা দিয়েছে বিশ্বব্যাংক। ২০২২ সালের অর্থনৈতিক সংকটে দ্বীপরাষ্ট্রটির অর্থনীতি প্রায় ধসে পড়ার মুখে পড়েছিল।
 
গত বুধবার প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ভিত্তিক শ্রেণিবিন্যাসে শ্রীলঙ্কাকে উচ্চ মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত করা হয়েছে। ২০২৫ সালে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করায় এই পুনঃশ্রেণিবিন্যাস করা হয়েছে। শিল্প খাতের পুনরুদ্ধার, পর্যটন এবং আর্থিক সেবা খাতের প্রবৃদ্ধি দেশটির অর্থনৈতিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
 
বিশ্বব্যাংক শ্রীলঙ্কাকে ‘পুনরুদ্ধারের এক গল্প’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, মাত্র তিন বছর আগে দেশটি ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল। তবে শিল্প খাতের পুনরুদ্ধার, পর্যটন ও আর্থিক সেবা খাতের সম্প্রসারণের ফলে দেশটির প্রকৃত জিডিপি ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংস্থাটির মতে, এই পুনঃশ্রেণিবিন্যাস শ্রীলঙ্কার অর্থনৈতিক স্থিতিশীলতা ও পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ স্বীকৃতি। যদিও দেশটি অল্প ব্যবধানে উচ্চ মধ্যম আয়ের দেশের নির্ধারিত সীমা অতিক্রম করেছে।
 
বিশ্বব্যাংক দেশগুলোকে মাথাপিছু মোট জাতীয় আয় (জিএনআই) অনুযায়ী চারটি শ্রেণিতে ভাগ করে—উচ্চ আয়, উচ্চ মধ্যম আয়, নিম্ন মধ্যম আয় এবং নিম্ন আয়। শ্রীলঙ্কার এই নতুন মর্যাদা সাম্প্রতিক আর্থিক সংকট কাটিয়ে ওঠার প্রতীকী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
 
বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের শ্রেণিবিন্যাস আগের ক্যালেন্ডার বছরের মাথাপিছু জিএনআইয়ের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। এবারের তালিকায় বিশ্বের ২১৮টি দেশ ও অর্থনীতি অন্তর্ভুক্ত হয়েছে। এই শ্রেণিবিন্যাস ২০২৭ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে।
 
২০১৯ সালের ইস্টার সানডে হামলা, পরের বছর করোনা মহামারি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য সংকটের ফলে ২০২২ সালে শ্রীলঙ্কা সার্বভৌম ঋণ পরিশোধে খেলাপি (সভরেন ডিফল্ট) হয়। এর পর দেশটির অর্থনীতি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটের মুখে পড়ে।
 
বিশ্বব্যাংকের মতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তায় পরিচালিত অর্থনৈতিক স্থিতিশীলতা কর্মসূচি, রাজস্ব ও মুদ্রানীতির সংস্কার, বৈদেশিক ঋণ পুনর্গঠন, পর্যটন খাতের পুনরুজ্জীবন, প্রবাসী আয় বৃদ্ধি এবং বৈদেশিক খাতের উন্নতি শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। টানা দুই বছরের সংকোচনের পর অর্থনীতি আবার প্রবৃদ্ধির ধারায় ফিরেছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।