ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উচ্চস্বরে গান বাজানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-মাদরাসা ছাত্র সংঘর্ষ আরব আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত: ইসরায়েল ভূমধ্যসাগরে ৯ দিন ভাসল নৌকা: অনাহারে ১১ বাংলাদেশির মৃত্যু বিএনপি সরকারের ৬ মাস: অর্থনৈতিক অবস্থা চাপে সরকারের ১৮০ দিন পূর্তি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ মতবিনিময় সভা ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের কড়া জবাব ইরানের সেনাপ্রধানের চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের ধাক্কা: বড় ধরনের ক্ষতি নেই জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ বেড়ে ২৪৪৩ মিলিয়ন ঘনফুটে ট্রাম্প প্রতিরোধ গোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছেন, দাবি গালিবাফের অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়, জানাল বাংলাদেশ রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২ কিডনি ও লিভারের জটিল রোগে নিঃস্ব লাখো পরিবার,বাড়ছে অসহায়ত্ব প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, জ্বালানি সংকটে যা বললেন হাসনাত এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শেষ কাল ঢাকা-দিল্লী মনস্তাত্ত্বিক টানাপোড়েন: প্রধানমন্ত্রীর ভারত সফর কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ উপাসনালয়ের সেবকদের সম্মানী দেবেন সরকার মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের মরদেহ মিলল বনে বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: জ্বালানিমন্ত্রী

জুলাই অভ্যুত্থান কারও একক কৃতিত্ব নয়, এটি জনগণের সম্মিলিত অর্জন: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০১:২১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০১:২১:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
জুলাই অভ্যুত্থান কারও একক কৃতিত্ব নয়, এটি জনগণের সম্মিলিত অর্জন: প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়; এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও শান্তিকামী মানুষের সম্মিলিত অর্জন। একই সঙ্গে তিনি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিচারের নামে যেন কোনো অবিচার না হয়, সে বিষয়েও সরকার সতর্ক থাকবে।

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা গোষ্ঠীর একক কৃতিত্ব নয়। তাঁর ভাষায়, এটি গণতন্ত্র, ন্যায়বিচার এবং শান্তিপূর্ণ রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশী সব মানুষের সম্মিলিত অর্জন।

প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরে তাঁর পরিবার এবং দেশের বহু মানুষের প্রতি অবিচার করা হয়েছে। তবে তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি বলেন, আল্লাহ তাঁকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিলেও তিনি প্রতিশোধ নয়, ন্যায়বিচারের পথেই এগোতে চান।

ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রায় ১৭ বছর আগে তাঁকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছিল। দেশে ফিরে এসে তিনি দেখেছেন, তাঁর অনেক সহকর্মী ও পরিচিত মানুষ আর বেঁচে নেই। বিশেষ করে ছাত্রদলের অনেক কর্মীকেও তিনি হারিয়েছেন বলে উল্লেখ করেন।

জুলাই হত্যাকাণ্ডের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনায় যাঁরা দায়ী, তাঁদের আইনের আওতায় এনে বিচার করা হবে। তবে বিচার প্রক্রিয়া যেন ন্যায়সঙ্গত হয় এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, সময় লাগলেও প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত কয়েকজনের পরিবারের সদস্যরা তাঁদের স্বজন হারানোর অভিজ্ঞতা তুলে ধরেন। এক শহীদ জননী সন্তানের আত্মত্যাগের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লে মিলনায়তনে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হন।

সামনের সারিতে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমানকেও এ সময় অশ্রুসিক্ত হতে দেখা যায়। শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার সময় তাঁর চোখে পানি চলে আসে, যা অনুষ্ঠানে উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।