ঢাকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের

ভোলাহাটে ১৪'শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৩:১৮:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৩:২৩:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
ভোলাহাটে ১৪'শ জন ও ৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারা, সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত! ছবি: ভোলাহাটে বিভিন্ন প্রতিষ্ঠানে ফলজ-বনজ চারা, সার-বীজসহ উপকরণ বিতরণের শুভ উদ্বোধন ও তাদের মাঝে বিতরণ করছেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন। পাশে-কৃষি অফিসারসহ সুধীজনের দৃশ্য।
এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের দেয়া ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পূরন সহায়তা খাতে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন বিভিন্ন (উপশী ও হাইব্রিড) জাতের শাকসবজি, লেবু ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, গাছ ও বৃক্ষের চারা, রাসায়নিক সার, জৈব সার (গোবর সার), বাঁশের খুটি ও উপকরণ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান সোমবার (০৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি চত্বরে অনুষ্ঠিত হয়।

এ লক্ষ্যে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বীজ-সার ও চারা বিতরণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, শিক্ষা অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইদুর রহমানসহ উপজেলা প্রশাসন, কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষিসূত্রে জানা যায়, অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপজেলার ২৫টি প্রাথমিক, ১৪টি মাধ্যমিক, ৮টি মাদ্রাসা, ৬টি ঈদগাহ, ৬টি গোরস্থান ও ৯ জন কৃষককে উল্লিখিত বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও লেবু প্রণোদনা ২০ জন ( চারা ৫টি ও জৈব সার ৩০ কেজি), বৃক্ষরোপণ কর্মসূচিতে ৩৩৮০টি চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃষকদের মাঝে চাহিদানুযায়ী ১টি চারার সাথে খুঁটি ও ৫ কেজি জৈব সার বিতরণ করা হয়। এরসাথে গ্রীষ্মকালীন সবজী প্রণোদনা হিসেবে ১৪০০ জনকে ৩০০ গ্রাম বিভিন্ন জাতের বীজ এবং ১৫ কেজি ডিওপি ও ১৫ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।