পূর্বধলায় ডায়াগনস্টিক সেন্টারে চুরি, ৬ লাখ টাকার যন্ত্রপাতি লুট
বৃহস্পতিবার দিবাগত রাতে স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের শাটারের তালা ভেঙে মালামাল লুট করে চোর চক্র, থানায় মামলার প্রস্তুতি।
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৬:১৩:৪৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৬:১৩:৪৪ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৪ বার পঠিত
ছবি : প্রতিনিধি
বৃহস্পতিবার (১৯নভেম্বর) দিবাগত বাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে চুরির ঘটনা ঘটেছে । চোর চক্র প্রতিষ্ঠানটির ল্যাবরেটরির মূল্যবান যন্ত্রপাতিসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা ।
ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে প্রতিষ্ঠান বন্ধ করে তাঁরা বাসায় চলে যান । পরদিন শুক্রবার সকালে এসে শাটারের তালা ভাঙা দেখতে পান । ভেতরে ঢুকে দেখা যায়, ল্যাবের কোন যন্ত্রপাতি নেই । চুরি যাওয়া এসব যন্ত্রপাতির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।