ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রংপুরে গ্যাসস্টেশনে বিস্ফোরণ চলন্ত বাসের গ্লাস ভেঙে আহত কয়েক যাত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৬:৩৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৬:৩৯:৪৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
রংপুরে গ্যাসস্টেশনে বিস্ফোরণ চলন্ত বাসের গ্লাস ভেঙে আহত কয়েক যাত্রী বিস্ফোরণে চলন্ত বাসের কাঁচ ভেঙে কয়েকজন যাত্রী আহত হন।

রংপুর নগরের সিও বাজার এলাকায় এলপিজি অটো গ্যাস ও কনভারশন সেন্টারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। অ্যাম্বুলেন্সসহ দাঁড়িয়ে থাকা ১৩টি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। পাশাপাশি দূরপাল্লার চলন্ত বাস সব গ্লাস ভেঙে কয়েকজন যাত্রী আহত হন।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের এলাকার কয়েকটি ভবন ও দোকানপাট। এ ঘটনায় এলাকাজুড়ে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর-দিনাজপুর মহাসড়কের কোলঘেঁষা সিও বাজারের ফারুক আহমেদ বিপুলের ওই গ্যাস স্টেশনটিতে লিকেজ থাকায় গত কয়েক দিন ধরে বন্ধ ছিল। স্টেশনটি বন্ধ থাকায় সেখানে অ্যাম্বুলেন্সসহ অন্তত ১৩টি গাড়ি রাখা হয়েছিল।

আজ শনিবার ওই গ্যাস স্টেশনে মেরামতের কাজ চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে সেখানে মজুদ ট্যাংকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। আশপাশের এলাকা কেঁপে ওঠে। এতে ট্যাংক ও যন্ত্রাংশ ছিটকে পড়ে স্টেশনে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। আশপাশের বাড়ি ঘরের চাল উড়ে যায়, থাই গ্লাসসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়। স্থানীয় কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

 

 

গ্যাস স্টেশনের পাশের হোটেলের মালিক সোমা ইসলাম বলেন, ‘বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বিকট শব্দে দোকান কেঁপে ওঠে। কাস্টমারসহ আমরা দোকান থেকে বেরিয়ে পড়ি। এ সময় আমার দোকানের সিলিং ফ্যান ভেঙে পড়ে যায়। র‌্যাকে থাকা জিনিসপত্র পড়ে গিয়ে নষ্ট হয়। চলন্ত একটি দূরপাল্লার বাসের সব গ্লাস ভেঙে কয়েকজন যাত্রীও আহত হন।’ 

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। এই বিস্ফোরণের ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহত ব্যক্তি ফিলিং স্টেশন মেরামত কাজের প্রকৌশলী সোহাগ (৩৫) বলে জানা গেছে। কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে; তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।

একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রংপুর মহানগর কোতয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, গ্যাস লাইনে লিকেজ থাকার কারণে গত সাত দিন এলপিজি স্টেশনটি বন্ধ ছিল। আজ সংস্কার করা হচ্ছিল। এ অবস্থায় বিস্ফোরণের ঘটনা ঘটে।  পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।