ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

ছুটি না দিয়ে রাতভর কাজ করানোর অভিযোগ: শ্রীপুরে নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সড়ক অবরোধ, কারখানা উত্তাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০২:৪৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০২:৪৬:১১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
ছুটি না দিয়ে রাতভর কাজ করানোর অভিযোগ: শ্রীপুরে নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সড়ক অবরোধ, কারখানা উত্তাল ছবি: সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে কালার কো লিমিটেড কারখানায় অসুস্থ এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে এলাকা।

শ্রমিকদের অভিযোগ, লিজা আক্তার নামে ওই শ্রমিক গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি, বরং রাতভর কাজ করতে বাধ্য করায় কর্মরত অবস্থাতেই তার মৃত্যু হয়।

এছাড়া একই রাতে শোভা নামে আরেক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে দাবি আন্দোলনকারীদের।

বৃহস্পতিবার সকাল থেকে অতিরিক্ত কর্মঘণ্টা, মানসিক চাপ ও হয়রানির প্রতিবাদে মাওনা-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কারখানা কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।