ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ

‘দেখতে দেবদূত, বাস্তবে টোটাল কিলার’— জি-৭ সম্মেলনে মোদির প্রশংসায় ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৩:০৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৩:০৭:৩৪ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
‘দেখতে দেবদূত, বাস্তবে টোটাল কিলার’— জি-৭ সম্মেলনে মোদির প্রশংসায় ট্রাম্প ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখতে দেবদূতের মতো এবং অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে তিনি একজন ‘টোটাল কিলার’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে ‘টোটাল কিলার’ শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছেন ট্রাম্প। মোদির কঠোর নেতৃত্ব ও দক্ষ দরকষাকষির প্রশংসা করতেই তিনি এ মন্তব্য করেন।

সোমবার (১৫ জুন) থেকে বুধবার (১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদিকে নিয়ে ব্যতিক্রমী এ মন্তব্য করেন ট্রাম্প।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের এভিয়ানে জি-৭ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে মোদির প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি মোদিকে ‘খুবই কঠিন’ ও ‘দক্ষ দরকষাকষিকারী’ হিসেবে উল্লেখ করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধার কথা জানান।

ট্রাম্প বলেন, ‘এই মানুষটিকে দেখুন। আমি আপনাদের একটি শিক্ষা দিই। তিনি সবচেয়ে সুন্দর চেহারার মানুষদের একজন। তাকে দেখতে এতটাই ভদ্র ও শান্ত লাগে, যেন একজন দেবদূত। কিন্তু বাস্তবে তিনি টোটাল কিলার। তবে তাকে দেখতে এত ভালো লাগে যে তিনি আপনাকে অবাক করে দেন। এমন মানুষ খুব কমই আছে।’

তিনি আরও বলেন, ‘আমি যতদিন প্রেসিডেন্ট আছি, ভারত হোয়াইট হাউসে একজন সত্যিকারের বন্ধুকে পাবে। এখানে উপস্থিত সবাই ভারতকে ভালোবাসে এবং এই মানুষটির প্রতি তাদের অসাধারণ শ্রদ্ধা রয়েছে।’

মোদিকে ‘ভদ্র কিন্তু কঠোর’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘মানুষ বলে তিনি খুবই ভালো মানুষ। আমি বলি, তিনি খুবই কঠোর। তিনি একজন দক্ষ দরকষাকষিকারী। তিনি ভারতীয় জনগণকে ভালোবাসেন, আবার আমেরিকাকেও ভালোবাসেন।’

হিউস্টনে অনুষ্ঠিত ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ভবিষ্যতে আমরা আবার ভারত সফরে যাব।’

দ্বিপক্ষীয় আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমাদের খুবই ভালো আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি। আমেরিকা ও ভারতের মধ্যে অনেক কিছু ঘটছে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা বর্তমানে ইতিহাসের সেরা সময় পার করছে। আমাদের দেশে ১৯ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আসছে। আমরা কারখানা গড়ছি এবং নানা ধরনের উন্নয়ন করছি। প্রধানমন্ত্রীও আমেরিকায় অনেক বিনিয়োগ করছেন। আমরা সেটির প্রশংসা করি।’

মোদির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে আমার বন্ধু এবং আমাদের সম্পর্ক সবসময়ই খুব ভালো ছিল। আপনার সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে।’

অন্যদিকে বৈঠকে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় ট্রাম্পের প্রশংসা করেন নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি ভারত-আমেরিকা সম্পর্কের ‘নতুন গতি’র কথাও তুলে ধরেন।

মোদি বলেন, ‘এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা জেগে উঠেছে। আমি বিশ্বাস করি, এটি দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করবে। আপনি এবং আমি একমত যে, বৈশ্বিক অর্থনীতির জন্য হরমুজ প্রণালি খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ভারত সবসময় নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়ে এসেছে। এ বিষয়ে দুই দেশের একসঙ্গে কাজ করা এবং বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।

সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।