ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম

শাপলা চত্বর হত্যা মামলায় জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার বাবু-রুপার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ১২:৩৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ১২:৩৭:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
শাপলা চত্বর হত্যা মামলায় জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার বাবু-রুপার ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাংবাদিক ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে তারা উভয়েই দাবি করেছেন, সংশ্লিষ্ট সময়ে তাদের করা সংবাদ ও কর্মকাণ্ড ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, ফলে ব্যক্তিগত দায় তাদের নেই।

 

বুধবার (১৭ জুন) তদন্ত সংস্থা সূত্রে জানা যায়, চলতি সপ্তাহে আলাদা দিনে বাবু ও রুপাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত কর্মকর্তারা তাদের কাছে ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। এ সময় তারা জানান, তৎকালীন পরিস্থিতিতে সংবাদ পরিবেশনসহ বিভিন্ন কার্যক্রম তারা নিজ সিদ্ধান্তে নয়, বরং উপরমহলের নির্দেশনা অনুসরণ করেই করেছেন।
 

জিজ্ঞাসাবাদের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্টের আগে ও পরের কয়েকটি সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজও তাদের সামনে উপস্থাপন করা হয়। এ বিষয়ে মোজাম্মেল বাবু দাবি করেন, প্রদর্শিত কিছু ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হতে পারে।
 

এর আগে, গত ৭ জুন ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। একই আদেশে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।
 

বর্তমানে এ মামলায় মোট ৯ জন গ্রেফতার রয়েছেন। তাদের মধ্যে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল উল্লেখযোগ্য।
 

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের চারটি স্থানে সহিংসতায় মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ঘটনাটি দেশের রাজনৈতিক ও মানবাধিকার প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে আলোচিত হয়ে আসছে এবং এর বিচার প্রক্রিয়া এখনও চলমান।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।