ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

টিকার সংকটেই ভয়াবহভাবে ফিরেছে হাম? উঠছে অন্তর্বর্তী সরকারের অবহেলার অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১১:১৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১১:১৪:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
টিকার সংকটেই ভয়াবহভাবে ফিরেছে হাম? উঠছে অন্তর্বর্তী সরকারের অবহেলার অভিযোগ ছবি সংগৃহীত

দেশে প্রায় নির্মূল হওয়া হাম রোগের ভয়াবহ পুনরুত্থানের পেছনে টিকার সংকট ও প্রশাসনিক অব্যবস্থাপনাকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। অভিযোগ উঠেছে, টিকা ক্রয়পদ্ধতি পরিবর্তনের উদ্যোগ নিতে গিয়ে জরুরি মজুত নিশ্চিত না করেই হাম ও পোলিওর টিকা সংগ্রহ বন্ধ রেখেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার।

এর ফলে দেশে দ্রুত বাড়তে থাকে হামের সংক্রমণ। গত দুই মাসের কম সময়ে প্রায় ৫০ হাজার শিশু হামে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। একই সময়ে প্রাণ হারিয়েছে সাড়ে তিন শতাধিক মানুষ, যাদের বেশিরভাগই শিশু।

বিশেষজ্ঞদের দাবি, পরিস্থিতি এতটা ভয়াবহ হওয়ার আগেই সরকারকে সতর্ক করেছিল ইউনিসেফ। সংস্থাটির ঢাকা অফিস থেকে তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম-কে চিঠি দিয়ে জানানো হয়েছিল, পর্যাপ্ত মজুত ছাড়া টিকা কেনা বন্ধ রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে।

পরে বিষয়টি নিয়ে বিজ্ঞানভিত্তিক সাময়িকী সায়েন্স ম্যাগাজিন-এর ওয়েবসাইটেও লেখা প্রকাশ করেন ইউনিসেফের ঢাকা অফিসের এক কর্মকর্তা। তবে সেই সতর্কতা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, নিজস্ব অর্থায়নে স্বাস্থ্যব্যবস্থা পরিচালনার উদ্যোগ ভালো হলেও জরুরি স্বাস্থ্যঝুঁকিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তার ভাষ্য, বিশেষজ্ঞরা দেড় বছর আগেই দ্রুত হামের টিকা আমদানির পরামর্শ দিয়েছিলেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক বিষয়কে অগ্রাধিকার দেওয়া হলেও জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রুততা দেখানো হয়নি।

এদিকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে আগের পদ্ধতিতেই টিকা সংগ্রহের ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার টিকা ক্রয়পদ্ধতিতে পরিবর্তন আনতে চাইলেও তা ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে। পাশাপাশি অতীতের ব্যর্থতা নিয়ে দোষারোপে না গিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ করার ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।