ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

ট্রাফিক আইন ভাঙলেই কাটা যাবে পয়েন্ট, ১২ পয়েন্ট হারালেই বাতিল লাইসেন্স

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ১১:০৩:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ১১:০৬:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
ট্রাফিক আইন ভাঙলেই কাটা যাবে পয়েন্ট, ১২ পয়েন্ট হারালেই বাতিল লাইসেন্স ছবি সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গকারী চালকদের বিরুদ্ধে এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নতুন ব্যবস্থায় ট্রাফিক আইন অমান্য করলে চালকদের ড্রাইভিং লাইসেন্সে যুক্ত হবে ডিমেরিট পয়েন্ট। নির্ধারিত ১২ পয়েন্ট কাটা গেলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে লাইসেন্স।

ডিএমপি জানিয়েছে, আপাতত চার চাকার যানবাহনের চালকদের ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। মোট ১৩ ধরনের ট্রাফিক অপরাধের জন্য পয়েন্ট কাটা হবে।

এর আগে সড়কে কোনো আইন ভঙ্গের ঘটনায় সাধারণত গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে মামলা হতো এবং জরিমানার দায় বহন করতেন গাড়ির মালিকরা। তবে নতুন ব্যবস্থায় এখন চালকের ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও অপরাধের হিসাব যুক্ত করা হচ্ছে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে। আইন লঙ্ঘনের ঘটনায় মামলা ছাড়াও যুক্ত হচ্ছে অটো মামলা। একইসঙ্গে সংশ্লিষ্ট অপরাধের জন্য চালকের লাইসেন্স থেকে নির্দিষ্ট পয়েন্ট কেটে নেওয়া হবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গত দুই মাসে হাজারের বেশি চালক ইতোমধ্যে পয়েন্ট হারিয়েছেন। এ বিষয়ে মো. আনিছুর রহমান বলেন, শুধু জরিমানা আদায় নয়, বরং জনগণকে সচেতন করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি সবাইকে সড়ক আইন মেনে চলার আহ্বান জানান।

তবে পয়েন্ট হারানোর পর চালকদের জন্য আপিলের সুযোগও রাখা হয়েছে। কোনো চালক পরবর্তী ছয় মাসে ট্রাফিক আইন ভঙ্গ না করলে তার লাইসেন্সে পুনরায় দুই পয়েন্ট যোগ হবে।

এদিকে বাস্তবে এখনও অনেক চালক ডিমেরিট পয়েন্ট পদ্ধতি সম্পর্কে অবগত নন। কয়েকজন চালক জানিয়েছেন, তারা নতুন এই নিয়ম সম্পর্কে আগে জানতেন না। তবে নিয়ম মেনে চললে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে না বলেও মত দিয়েছেন অনেকে।

অন্যদিকে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, কার্যকর বাস্তবায়নের জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ।সড়ক ব্যবস্থাকে লেনভিত্তিক করতে হবে এবং চালকদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। তার মতে, দেশের অধিকাংশ চালক অপেশাদারি পরিবেশে গড়ে ওঠায় সচেতনতা ও প্রশিক্ষণের ঘাটতি রয়ে গেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।