ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে

মানিকগঞ্জে বালু উত্তোলন নিয়ে ফের গোলাগুলি, আতঙ্কে চরবাসী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ১১:৩৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ১১:৩৮:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
মানিকগঞ্জে বালু উত্তোলন নিয়ে ফের গোলাগুলি, আতঙ্কে চরবাসী ছবি সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরে বালু উত্তোলনকে কেন্দ্র করে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার (১০ মে) সকালে যমুনা নদী এলাকায় সংঘটিত এ ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও পুরো চর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেলা ১০টার দিকে ইঞ্জিনচালিত নৌকায় করে একদল ব্যক্তি আলোকদিয়া চরে এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা বালু উত্তোলন কার্যক্রমে বাধা দেওয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে।
 

বালু মহালের ম্যানেজার শরিফুল ইসলাম চাঁন বলেন, গুলির একটি তাদের বাল্কহেডে আঘাত করে। তবে এতে কেউ আহত হয়নি। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় বালু উত্তোলন চালালে পরিণতি ভালো হবে না বলে হুমকি দিয়েছে।
 

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, একই এলাকায় বালু উত্তোলনকে কেন্দ্র করে গত ৩ এপ্রিলও সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। সে সময় প্রতিপক্ষের গুলিতে বালু মহালের ম্যানেজার মিরাজ হোসেন নিহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয় এবং পরে রাসেল নামে এক যুবককে পটুয়াখালী থেকে গ্রেফতার করে পুলিশ।
 

জানা গেছে, চলতি বছরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকায় আলোকদিয়া চর এলাকার তেওতা বালু মহালের ইজারা নেয় মেসার্স ইকরাম কনস্ট্রাকশন।
 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।