ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর ঝলক, সামাজিক মাধ্যমে আলোচনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১১:৩০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১১:৩০:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর ঝলক, সামাজিক মাধ্যমে আলোচনা ছবি সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে হঠাৎ দেখা দেওয়া রহস্যময় আলোর ঝলক ঘিরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় এই আলোকচ্ছটা দেখা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার কিছুক্ষণ পর আকাশে অস্বাভাবিক উজ্জ্বল একটি আলো দেখা যায়, যা প্রায় এক মিনিট স্থায়ী ছিল। ঘটনাটি মুহূর্তেই সৈকতে উপস্থিত মানুষের নজরে আসে এবং অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
 

সুগন্ধা পয়েন্ট এলাকায় অবস্থান করা স্থানীয় বাসিন্দা আবুল হাসান বলেন, তিনি বন্ধুদের সঙ্গে সৈকতে বসে ছিলেন। এ সময় হঠাৎ আকাশে ভিন্ন ধরনের একটি আলোর উপস্থিতি দেখতে পান। দ্রুত তিনি মোবাইল ফোনে সেটি ধারণ করেন। তবে আলোটির প্রকৃতি সম্পর্কে তিনি নিশ্চিত নন।
 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ দাবি করেন, আকাশে দেখা যাওয়া আলোটি দূরপাল্লার কোনো ক্ষেপণাস্ত্রের আলোর মতো মনে হয়েছে। তার পোস্টটি অনলাইনে ব্যাপকভাবে শেয়ার হয়েছে।
 

ঘটনার বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, এটি কোনো স্বাভাবিক আবহাওয়াজনিত ঘটনা নয়। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, আলোটি ভারতের জলসীমার দিক থেকে দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে কেউ কেউ এটিকে দূরপাল্লার কোনো মিসাইল পরীক্ষার আলোর প্রতিফলন বলে অনুমান করছেন। তবে বিষয়টি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
 

রহস্যময় এই আলোর উৎস নিয়ে এখন পর্যন্ত কোনো সরকারি বা আন্তর্জাতিক সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।