ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ

পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর পুশইনের আশঙ্কা, পঞ্চগড়ের ১৮০ কিমি সীমান্তে বিজিবির সতর্কতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:৪৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:৪৮:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৫ বার পঠিত
পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর পুশইনের আশঙ্কা, পঞ্চগড়ের ১৮০ কিমি সীমান্তে বিজিবির সতর্কতা সীমান্তজুড়ে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংগৃহীত ছবি
 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ বিজয় এবং দলটির নেতাদের বাংলাদেশিদের পুশইনের হুঁশিয়ারির পর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে জেলার ১৮০ কিলোমিটার সীমান্তজুড়ে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

তিন দিকে ভারত দ্বারা বেষ্টিত পঞ্চগড় জেলার বিপরীতে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার ও শিলিগুড়ি জেলা। দেশভাগের পর থেকে এই সীমান্তের দুই পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীসহ কয়েকটি জেলার অনেক বাসিন্দার আত্মীয়স্বজন বসবাস করেন। বিজেপি নেতাদের পুশইনের হুঁশিয়ারির পর এই এলাকার মানুষের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে।
 

পঞ্চগড়-১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সদর দফতরের নির্দেশনা অনুযায়ী পুশইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও গরু চোরাচালান এবং মানবপাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।