ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, সৌদি জাহাজে এল কাঁচামাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১০:১৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১০:১৯:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
২৬ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি, সৌদি জাহাজে এল কাঁচামাল ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। সংগৃহীত ছবি
 

দীর্ঘ ২৬ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধন প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। শুক্রবার সকাল ৮টায় রিফাইনারির বিভিন্ন ইউনিটে উৎপাদন শুরু হয় এবং বেলা ১২টার মধ্যে পুরোদমে চলতে শুরু করে।
 

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ আসতে পারেনি। সর্বশেষ চালান এসেছিল ১৮ ফেব্রুয়ারি। কাঁচামালের এই টানাটানিতে মার্চের শেষ দিকেই রিফাইনারি বন্ধের আশঙ্কা দেখা দেয়। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ন্যূনতম কাঁচামালে চালানো গেলেও ১২ এপ্রিল থেকে উৎপাদন কার্যত বন্ধ হয়ে যায়।
 

অবশেষে আড়াই মাসেরও বেশি সময় পর বুধবার সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন ক্রুড অয়েল নিয়ে 'এমটি নিনেমিয়া' জাহাজটি কুতুবদিয়ায় পৌঁছায়। বুধবার রাত ১০টা থেকে লাইটারিংয়ের মাধ্যমে রিফাইনারিতে তেল সরবরাহ শুরু হলে প্রতিষ্ঠানটিতে কার্যত প্রাণ ফেরে।
 

ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত জানান, শুক্রবার সকালে উৎপাদন শুরু হওয়ার প্রায় চার ঘণ্টা পর পুরোদমে চালু হয় রিফাইনারি। বার্ষিক ১৫ লাখ টন শোধন ক্ষমতাসম্পন্ন এই রিফাইনারিতে ক্রুড অয়েল পরিশোধন করে ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল, বিটুমিনসহ মোট ১৩ ধরনের জ্বালানি উৎপাদিত হয়। এর মধ্যে ডিজেলই উৎপাদিত হয় সবচেয়ে বেশি। সরবরাহ ধারাবাহিক রাখতে ইতোমধ্যে আরও এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে 'এমটি ফসিল' নামের আরেকটি জাহাজ ফুজাইরা থেকে ১১ মে রওনা হওয়ার কথা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।