ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ

কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র এক ইউনিটে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ০৬:২৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ০৬:২৫:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র এক ইউনিটে পানি সংকটের কারণে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে মাত্র একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চলছে। জাতীয় গ্রিডে কমেছে সরবরাহ।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে একটি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সচল রয়েছে বলে জানা গেছে। এই একটি ইউনিট থেকে উৎপাদিত হচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ। যার পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে। গতকাল রাত সাড়ে ৮টার সময় বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, কাপ্তাই লেকে বর্তমানে পানি রয়েছে ৭৮ ফুট মীন সী লেভেল। যদিও রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী এই মুহূর্তে কাপ্তাই লেকে পানি থাকার কথা ৮১ ফুট মীন সী লেভেল। রুলকার্ভের চেয়ে কাপ্তাই লেকে বর্তমানে ৩ ফুট পানি কম রয়েছে।
 
প্রসঙ্গত, সমপ্রতি তিন দফায় রাঙামাটিতে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টি হওয়ায় কাপ্তাই লেকে কিছু পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে। এই বৃষ্টি না হলে পানির লেভেল এখন আরো কম থাকতো। দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, কাপ্তাই লেকের ৫টি ইউনিটের মধ্যে সব গুলোই বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম রয়েছে। তবে পানি স্বল্পতার কারণে কর্তৃপক্ষের সিদ্ধান্তে আপাতত ২ নম্বর ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সচল রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।