ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) , ২৪ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিদেশের কারাগারে দক্ষিণ কোরিয়ার বন্দি ২৫ শতাংশ বেড়েছে যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত বায়তুল মোকাররমে জুমার বয়ান ও নামাজ পড়াবেন দেওবন্দের মুহতামিম রিপাবলিক বাংলা ছাড়লেন জনপ্রিয় ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ ভুল তথ্যে শোন অ্যারেস্ট আবেদন, বরগুনার এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশের পথচলার কেন্দ্র হবে: ড. ইউনূস সৌরবিদ্যুৎসহ বিভিন্ন খাতে সৌদির বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর হাসপাতালে হামলায় ছাত্রদল ও ছাত্রলীগের আচরণ ইসরায়েলের মতো: সাদিক আল-আকসা দখলের পথে ইসরায়েলীরা,হাতছাড়ার ঝুঁকিতে জরুরি বৈঠক জর্ডানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুঁসে উঠেছে তিস্তা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানজুড়ে পিটিআইয়ের আজ বিক্ষোভ রাশিয়ায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হয়েছে: কিয়েভ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন প্রধানমন্ত্রীর লোহিত সাগরে ইয়েমেন উপকূলে হামলার শিকার ভারতীয় জাহাজ ডুবল বিশ্ব বাণিজ্য পর্যালোচনায় পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থানে বাংলাদেশ আজ সেই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস তনু হত্যা মামলায় একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য জামিনে মুক্ত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এ আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু পতেঙ্গা-হাতিয়া-কুতুবদিয়া শিপিং চ্যানেলে জালের জড়ালে মারাত্মক নৌ-ঝুঁকি রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকদের মারামারি: নিহত ১

বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১১:৫৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১১:৫৭:০৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
বৈশ্বিক তেল সঙ্কটের কবলে আসিয়ান, সদস্য রাষ্ট্রগুলো বিপাকে বৈশ্বিক তেল সংকটের প্রভাবে চাপে পড়েছে আসিয়ানভুক্ত দেশগুলো। জ্বালানি ব্যয় বৃদ্ধি ও সরবরাহ অনিশ্চয়তায় বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ।
বর্তমান সময়ের অধিকাংশ আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি। বিশ্বব্যাপী চলমান তেল সঙ্কট হয়তো কোনো এক সময় থিতিয়ে আসবে, কিন্তু পৃথিবী আর আগের রূপে ফিরবে না। বিশেষ করে আসিয়ান জোটভুক্ত দেশগুলোকে এখন থেকেই উপলব্ধি করতে হবে, সম্পূর্ণ বদলে যাওয়া এই বিশ্ব পরিস্থিতিতে তাদের টিকে থাকার কৌশল ঠিক কী হবে।
 
আসিয়ানের প্রতিটি সদস্য রাষ্ট্রই এই বিশ্বব্যাপী তেল সঙ্কটের তপ্ত নিঃশ্বাস অনুভব করছে। এমনকি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মতো দেশগুলো, যাদের নিজস্ব শক্তিশালী আপৎকালীন মজুত বা ‘বাফার ইন্ডাস্ট্রি’ রয়েছে, তারাও এই সঙ্কটের করাল গ্রাস থেকে মুক্ত থাকতে পারেনি।
 
কৌশলগত কারণে সিঙ্গাপুর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইরানের সাথে কোনো ধরনের আলোচনায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
 
অন্যদিকে, ফিলিপাইন আলোচনার পথ বেছে নিতে বাধ্য হয়েছে। কারণ দেশটির মোট জ্বালানি চাহিদার প্রায় ৯৮ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে সরবরাহ ব্যবস্থা সচল রাখা তাদের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে।
 
বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর এশিয়ার বাজারে তেলের দাম আবারও বেড়েছে।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১.৬০ ডলারে পৌঁছায়। দিনের শুরুতে এটি দুই শতাংশের বেশি বাড়লেও পরে কিছুটা স্থিতিশীল হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১.১ শতাংশ বেড়ে ৯৫.৮৭ ডলারে দাঁড়ায়।
 
সূত্র: আল-জাজিরা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।