ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন: বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১১:৫৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১১:৫৩:১৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন: বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি সংগৃহীত ছবি
 

তামিলনাড়ু বিধানসভায় সর্বোচ্চ আসন পেয়েও সরকার গঠনের পথে বাধার মুখে পড়েছে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। এই পরিস্থিতিতে দলটি কড়া হুঁশিয়ারি দিয়েছে — ডিএমকে বা এআইএডিএমকে সরকার গঠনের উদ্যোগ নিলে টিভিকের নির্বাচিত ১০৭ জন বিধায়ক একযোগে পদত্যাগ করবেন।
 

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। টিভিকে ১০৭টি আসন পেলেও কংগ্রেসের ৫ বিধায়কের সমর্থন যোগ করেও সংখ্যাগরিষ্ঠতার মাপকাঠি ছুঁতে পারছে না দলটি। এই অবস্থায় বাম দল ও কয়েকটি ছোট দলের সঙ্গে আলোচনা চলছে এবং আদালতে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছে টিভিকে। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বৃহস্পতিবার বিজয়ের সরকার গঠনের প্রস্তাব নাকচ করে দিয়ে স্পষ্ট জানিয়েছেন, আগে ১১৮ জন বিধায়কের সমর্থনপত্র জমা দিতে হবে।
 

এদিকে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এআইএডিএমকে একজোট হয়ে বিকল্প সরকার গঠনের পথে হাঁটতে পারে। ডিএমকের এক শীর্ষ সূত্র জানিয়েছে, এআইএডিএমকে প্রধান এডাপ্পাডি কে পলানিস্বামীকে মুখ্যমন্ত্রী করে বাইরে থেকে সমর্থনের সম্ভাব্য সমীকরণ নিয়েও আলোচনা চলছে। বৃহস্পতিবার ডিএমকের দলীয় বৈঠকে প্রধান এম কে স্ট্যালিনকে 'জরুরি সিদ্ধান্ত' নেওয়ার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে এবং ১০ মে পর্যন্ত সব বিধায়ককে চেন্নাইয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে দলের ভেতরেই এই সমীকরণ নিয়ে মতভেদ স্পষ্ট। তরুণ নেতাদের আশঙ্কা, বিজয় ক্ষমতায় এলে দীর্ঘমেয়াদে রাজনৈতিকভাবে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। অন্যদিকে প্রবীণ নেতারা সতর্ক করছেন, দীর্ঘদিনের দুই রাজনৈতিক শত্রু এক হলে ভোটারদের মধ্যে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। এআইএডিএমকেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অবস্থান নেয়নি। পলানিস্বামী তাঁর দলীয় বৈঠকে স্পষ্ট বলেছেন, টিভিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং বিধায়ক ভাঙানোর প্রশ্ন আসে না।
 

গভর্নরের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা উঠেছে। সিপিআই ও ভিসিকে নেতা থোল থিরুমাভালাভান বলেছেন, সংবিধান অনুযায়ী একক বৃহত্তম দলকে সরকার গঠনের সুযোগ দিয়ে বিধানসভায় আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়াই সঠিক পদ্ধতি। ডিএমকেও গভর্নরের সিদ্ধান্তকে 'জনরায়ের প্রতি অসম্মান' বলে আখ্যা দিয়েছে। অভিনেতা কমল হাসানও বিজয়ের পক্ষে সরব হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।