ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ

পুলিশ সপ্তাহে ৩৪১ সদস্য পাচ্ছেন আইজিপি ব্যাজ, ১০৭ জনের জন্য বিপিএম-পিপিএম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১২:১৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১২:১৭:৪৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮৩ বার পঠিত
পুলিশ সপ্তাহে ৩৪১ সদস্য পাচ্ছেন আইজিপি ব্যাজ, ১০৭ জনের জন্য বিপিএম-পিপিএম ছবি সংগৃহীত

চলতি বছরের পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রশংসনীয় ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে দেশের ৩৪১ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ প্রদান করা হবে। একইসঙ্গে ১০৭ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

বৃহস্পতিবার (৭ মে) পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে দায়িত্ব পালনে বিশেষ অবদানের ভিত্তিতে এই ৩৪১ জনকে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার এই ব্যাজে ভূষিত করা হবে।
 

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ১০ মে থেকে শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস-এ বার্ষিক প্যারেডের মধ্য দিয়ে উদ্বোধন হবে। চারদিনব্যাপী এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণ, বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলন এবং অপরাধ বিষয়ক আলোচনা অন্তর্ভুক্ত থাকবে। কর্মসূচি ১৩ মে শেষ হওয়ার কথা রয়েছে।
 

সমাপনী দিনে আইজিপি নিজেই নির্বাচিত ৩৪১ সদস্যের হাতে ব্যাজ ও সনদ তুলে দেবেন। অপরদিকে উদ্বোধনী দিনে সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মনোনীত ১০৭ জনকে বিপিএম ও পিপিএম প্রদান করা হবে। এ তালিকায় পুলিশ সদস্যদের পাশাপাশি র‍্যাবে কর্মরত সেনা ও বিমানবাহিনীর কর্মকর্তারাও রয়েছেন।
 

সরকারি সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক বিতরণ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর। এই আয়োজনকে পুলিশ বাহিনীর পেশাগত সাফল্য ও সেবার স্বীকৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।