ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ

যশোর ২৫০ শয্যা হাসপাতালে সিসিইউ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ১১:৫১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ১১:৫১:৩৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
যশোর ২৫০ শয্যা হাসপাতালে সিসিইউ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ছবি সংগৃহীত

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 

বৈঠকে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি যশোর অঞ্চলে হৃদরোগ চিকিৎসাসেবা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সিসিইউ চালুর বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করেন।
 

পরে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরীকে দ্রুততম সময়ের মধ্যে ইউনিটটি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০১ সালে তৎকালীন বিএনপি সরকারের সময় যশোরে একটি পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সে সময় ইউনিটের জন্য ভবন নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হলেও পরবর্তীতে এটি আর কার্যকরভাবে চালু হয়নি।
 

সম্প্রতি জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অভিযোগ করেন, দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়েছে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি যশোরবাসী প্রয়োজনীয় হৃদরোগ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন।
 

এ বিষয়ে যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি প্রতিমন্ত্রীর মাধ্যমে তাদের জানানো হয়েছে। ইউনিট চালুর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু করতে বলা হয়েছে এবং এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
 

স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, সিসিইউ চালু হলে যশোরসহ আশপাশের জেলার হৃদরোগীদের উন্নত চিকিৎসাসেবা পেতে রাজধানীমুখী চাপ কিছুটা কমবে।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।