ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল২৪ অফিসে চুরি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৫-২০২৬ ০১:৪২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৬ ০১:৪২:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল২৪ অফিসে চুরি কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরির ঘটনা। মূল্যবান সরঞ্জাম লুট, তদন্তে নেমেছে পুলিশ।
চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন কুষ্টিয়ার অফিসে চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে অফিসটি খুলতে গিয়ে বিষয়টি নজরে আসে। এ ঘটনায় তিনটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। তছনছ করা হয়েছে বিভিন্ন কক্ষেও।
 
চ্যানেল টুয়েন্টিফোর কুষ্টিয়া অফিসের স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময় কুষ্টিয়া পৌরসভার সামনের এলাকায় অবস্থিত চ্যানেল২৪ টেলিভিশন কুষ্টিয়া অফিসের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোর দলের সদস্যরা। এ সময় তিনটি ল্যাপটপ, একটি ব্যাগ ও একটি মেমোরি কার্ড চুরি হয়েছে। একইসঙ্গে অফিসটির আলমারিতে থাকা বিভিন্ন কাগজপত্রের ফাইল এলোমেলো অবস্থায় ছিল। তছনছ করা হয়েছে বিভিন্ন কক্ষেও। এমন চুরির ঘটনায় হতবাক হয়েছেন সবাই। 
 
সকালে অফিসটি পরিদর্শন করেছে পুলিশ। কী কারণে এ ঘটনা তার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।
 
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ ঘটনার পর পরিদর্শন করেছি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।