ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

গোপালগঞ্জে কারফিউ জারি, সেনা টহলে থমথমে শহর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৮:৩৮:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৮:৫৫:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
গোপালগঞ্জে কারফিউ জারি, সেনা টহলে থমথমে শহর ছবি ভিডিও থেকে নেওয়া

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সমাবেশকে ঘিরে সহিংসতা ও প্রাণহানির পর গোপালগঞ্জে কারফিউ জারি করেছে প্রশাসন। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে শুরু হওয়া এই কারফিউ বলবৎ থাকবে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই কারফিউ জারি করা হয়েছে। এর আগে বিকেলে এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হন। হামলায় জড়িত ছিলেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংঘর্ষে ইট-পাটকেল, ককটেল ও গুলি বিনিময়ের ঘটনায় অন্তত ৪ জন নিহত হন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হন ৫০ জনের বেশি। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি চার প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। এনসিপি নেতারা পরে সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ত্যাগ করেন।


পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় প্রাথমিকভাবে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর পরিস্থিতির আরও অবনতি হলে বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে ২২ ঘণ্টার কারফিউ জারির ঘোষণা আসে। শহরে মোতায়েন রয়েছে যৌথ বাহিনী এবং আটক করা হয়েছে ২০ জনকে। শনাক্তকৃত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সর্বোচ্চ সতর্কতায় থাকছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।