ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ

'কুচক্রী মহল পথ আটকাচ্ছে' — ফেসবুকে অভিযোগ এমপি আমির হামজার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৫-২০২৬ ১২:৪১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৬ ১২:৪১:৫০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
'কুচক্রী মহল পথ আটকাচ্ছে' — ফেসবুকে অভিযোগ এমপি আমির হামজার সংগৃহীত ছবি
 

কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তার কাজে বাধা সৃষ্টি করছে। সোমবার (৪ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
 

পোস্টে আমির হামজা লেখেন, কুষ্টিয়াবাসীর জন্য ভালো কাজ করতে গেলেই পেছন থেকে টেনে ধরার চেষ্টা হচ্ছে। তার মতে, যারা এই বাধা দিচ্ছে তারা নিজেরা মানুষের জন্য কিছু করতে সক্ষম নয়, তাই তার পথ আটকানোই তাদের একমাত্র রাজনীতি হয়ে উঠেছে।
 

চাঁদাবাজি ও দখলবাজির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, এমপি হওয়ার পর থেকে একটি মহল তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকের সাম্রাজ্য আগের মতো চালাতে পারছে না। সেই অপকর্মের সাম্রাজ্য ধ্বংসের আশঙ্কা থেকেই তারা বিভিন্ন সময়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি। পোস্টে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, কুষ্টিয়াবাসীর দেওয়া আমানত রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, তবু পিছুপা হবেন না।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।