ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প রাজধানীর যানজট নিরসনে সরকারের চার বড় উদ্যোগ ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ সরকার লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটি, বাড়ছে আঞ্চলিক উদ্বেগ সোনা-হীরা চোরাচালান মামলায় দিলীপ আগরওয়ালার এক দিনের রিমান্ড হাইকোর্টে অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণ ও উদ্ধার মহড়া বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৫-২০২৬ ১১:৩৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৬ ১১:৩৮:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল ছবি সংগৃহীত

বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
 

শনিবার (২ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাকশীমূল ইউনিয়নের মনোহরপুর জঙ্গলবাড়ি রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করে বুড়িচং থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই জিয়াউল হক জিয়া ও এএসআই মো. মাইনুল ইসলাম।
 

পুলিশ জানায়, কুমিল্লা-বাগড়া আঞ্চলিক সড়কে সন্দেহভাজন একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউসার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর এলাকার বাসিন্দা।
 

অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।