ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

মনোহরদীতে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা: রাত ৯টার পরও খোলা দোকানপাট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৬:২৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৬:২৭:০২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
মনোহরদীতে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা: রাত ৯টার পরও খোলা দোকানপাট ছবি: সংগৃহীত
নরসিংদীর মনোহরদীতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার নির্দেশ থাকলেও তা মানছেন না অধিকাংশ দোকানি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে মনোহরদী সদর, হাতিরদিয়া ও চালাকচরসহ বিভিন্ন বাজারে দেখা যায়, রাত ৯টার পরও বেশির ভাগ দোকান খোলা রয়েছে। ক্রেতাদের ভিড়ে বাজারগুলো ছিল স্বাভাবিক দিনের মতোই কর্মচঞ্চল। আলোকসজ্জায় ঝলমলে পরিবেশে বিভিন্ন মার্কেট ও শপিংমলে কেনাবেচা চলতে দেখা যায়।

অন্যদিকে স্থানীয়ভাবে আয়োজিত কিছু মেলা ও ওরস ঘিরে মধ্যরাত পর্যন্ত আলোকসজ্জা ও গানবাজনা চলার অভিযোগও পাওয়া গেছে।

জরুরি সেবা ছাড়া সব দোকানকে সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে বন্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে নিজ কর্মস্থল ও বাসায় বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে, যাতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য বাস্তবায়ন করা যায়।

মনোহরদী বাজারের এক ব্যবসায়ী বলেন, সবাই দোকান বন্ধ করলে আমরাও বন্ধ করব। কেউ না মানলে আমরা একা কেন বন্ধ করব?

স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, সমন্বিত তদারকি ও কঠোর পদক্ষেপের অভাবেই নির্দেশনা বাস্তবায়নে শিথিলতা দেখা দিয়েছে। তাদের মতে, শুরুতেই ভ্রাম্যমাণ আদালত বা আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তা থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকত।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ মুহাইমিন আল জিহান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী দোকানপাট নির্ধারিত সময়ে বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।