ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া

বগুড়ায় কবি সম্মেলনে বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন গুণীজনেরা

বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা পরিষদ মিলনায়তনে ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয় প্রদান; প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:১৫:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:১৫:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩ বার পঠিত
বগুড়ায় কবি সম্মেলনে বগুড়া লেখক চক্র পুরস্কার পেলেন গুণীজনেরা ছবি: প্রতিনিধি

কবি সম্মেলনের দ্বিতীয় দিনে বগুড়ায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৮ বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হয়েছে।

বগুড়া লেখক চক্রের তিন দিনব্যাপি কবি সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এই পুরস্কার প্রদান করা হয়।


পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুডা-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা কালচারাল অফিসার মো. মাহমুদুল হাসান, বগুড়া জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের প্রধান সমন্বয়কারী কে এম খায়রুল বাশার, বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা এ্যাড. পলাশ খন্দকার, কবি ও প্রাবন্ধিক  মুহম্মদ শহীদুল্লাহ্।


ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। প্রধান অতিথি পুরস্কার প্রাপ্ত ৮ বিশিষ্ট কবি-সাহিত্যিকের হাতে ক্রেস্ট তুলে দেন এবং সম্মানিত অতিথিবৃন্দ সনদপত্র প্রদান করেন ও উত্তরীয় পরিয়ে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় এমরান কবির, কথাসাহিত্যে নূর কামরুন নাহার, লিটল ম্যাগাজিন সম্পাদক রহমান রাজু, গবেষণা সাহিত্যে  মামুন সিদ্দিকী, ফটো সাংবাদিকতায় শফিকুল ইসলাম শফিক, সাহিত্য সংগঠক রেহানা সুলতানা শিল্পী এবং সাহিত্যানুরাগী বায়েজিদ শেখ। পুরষ্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।


দিনব্যাপী অনুষ্ঠামালায় ছিল সেমিনার, কবিতা পাঠ, নজরুল কথাসাহিত্যে নারী’ শীর্ষক মুক্ত আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি। কবি সম্মেলনের বিভিন্ন পর্বে কবিতা পাঠ করেন কবি বিশ্বজিৎ দাস, বেলাল সরকার, শাকিবুল শাকিল, বানী রানী পাল, হাসি খাতুন, সম্পা রানী মোহন্ত, হাবীবুল্লাহ জুয়েল, কামরুন নাহার কুহেলী, মোমিন শাওন,  বখতিয়ার হোসাইন, আবু রায়হান, হিরণ্য হারুন, অভি জেনেট, বকুল আশরাফ, তুষার শুভ্র, নাসির সিরাজী, জুয়েল হাসান প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।