ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

সায়েদাবাদে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার, পলাতক আল-আমিন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:২৭:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:২৭:৩৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
সায়েদাবাদে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার, পলাতক আল-আমিন প্রতীকী ছবি

রাজধানীর সায়েদাবাদে একটি আবাসিক হোটেল থেকে ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ ও ঘাড় মটকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আল-আমিন নামের এক ব্যক্তি পলাতক রয়েছেন, যিনি শিশুটিকে হোটেলে নিয়ে এসেছিলেন।

সোমবার (১৪ জুলাই) দুপুরে সায়েদাবাদের আনোয়ারা নামের হোটেলের পাঁচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিশুর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান বশির জানান, ১২ জুলাই আল-আমিন ওই হোটেলে উঠেন এবং ১৩ জুলাই বিকেলে একটি শিশুকে সঙ্গে করে রুমে নিয়ে আসেন। এরপর রুমে রেখে বাইরে চলে যান এবং আর ফিরে আসেননি। ১৪ জুলাই সকালে হোটেল কর্তৃপক্ষ তার অনুপস্থিতি টের পেয়ে রুমে গিয়ে শিশুর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, শিশুটির ঘাড় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া চোখ ও পায়ুপথে আঘাতের চিহ্ন পাওয়ায় যৌন সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, আল-আমিন প্রায়ই হোটেলটিতে অবস্থান করতেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-4

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।