ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৬:২৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৬:৪১:৩১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১ (২) অনুযায়ী এই নিয়োগ কার্যকর হয় এবং মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দায়িত্ব গ্রহণের আগে সদ্য-সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রো-ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন উপাচার্য বলেন, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করা এবং বিশ্বমঞ্চে প্রতিষ্ঠানটির পরিচিতি বাড়ানো তার প্রধান লক্ষ্য। তিনি মনে করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব।

এছাড়া ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার অনুকূল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সদ্য-সাবেক উপাচার্যের অবদানের প্রশংসা করে ড. ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষা, গবেষণা ও অবকাঠামো উন্নয়নে গৃহীত কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হবে। একই সঙ্গে দায়িত্ব গ্রহণ উপলক্ষে ফুল বা উপহার না দেওয়ার জন্যও তিনি সবার প্রতি অনুরোধ জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।