ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে নারী যাত্রী আহত, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১১:৪২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১১:৪২:৫৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে নারী যাত্রী আহত, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক ছবি: সংগৃহীত

ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে চলন্ত অবস্থায় দুর্বৃত্তদের ছোড়া পাথরে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। জানালার কাচ ভেঙে আসা পাথরের আঘাতে তার মাথা ফেটে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
 

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ইমামবাড়ি স্টেশনের মধ্যবর্তী এলাকায় ট্রেনটি পৌঁছালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আখাউড়া স্টেশন ছেড়ে যাওয়ার পর ‘ন’ বগির ৫১ নম্বর সিটে বসে থাকা ওই যাত্রীর মাথায় হঠাৎ একটি বড় পাথর এসে আঘাত করে।
 

ঘটনার পর ট্রেনের দায়িত্বরত কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে ট্রেনটি কুমিল্লা স্টেশনে পৌঁছালে ওই নারী যাত্রী নেমে যান বলে জানা গেছে।
 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত যাত্রীর পরিচয় জানা যায়নি, কারণ তিনি কুমিল্লায় নেমে যান।
 

রেলপথের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, অনেক স্থানে রেললাইন ও আশপাশের এলাকা অরক্ষিত থাকায় এ ধরনের ঘটনা ঘটে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।